ডেক্স রিপোর্ট : চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর দেশের এই চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন…
Category: সাম্প্রতিক
নতুন বছর উদযাপনে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা হবে।।
ডেক্স রিপোর্ট : ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট…
ঢাকা-মাওয়া ধলেশ্বরী টোলপ্লাজায় বাস চাপায় নিহত -৬ আহত-৯।
এ.আর. আনসারী: শুক্রবার ২৭শে ডিসেম্বর বেলা ১১টার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপারী পরিবহন নামক একটি…
সেবা প্রদানে হয়রানির অভিযোগে দেশের ৪টি প্রতিষ্ঠানে অভিযান দুদকের
নিজস্ব প্রতিবেদক : সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে দেশের ৪টি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি…
গোপালগঞ্জের পাইককান্দি জমি দখলে বাঁধা দেওয়ায় হামলা বাড়ি-দেকান লুট অহত-৫
এ জেড আমিনুজ্জামান রিপনঃ গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদইড় এলাকায় ১৮/১২/২০২৪ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ মিনিটে…
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হবে দিনটি।
১৯৭১ সালে দেশের স্বাধীনতার উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে নিহত শহিদ বুদ্ধিজীবীদের…
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
আবিদুর রহমান নাহিয়ান:
আগামীকাল ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথক পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
আবিদুর রহমান নাহিয়ান:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক বাণী প্রদান করেছেন।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় বিএনপি’র জাতীয় নেতৃত্বসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সিরিয়া পরিস্থিতি: বাশারের পতনের নেপথ্যে বিদ্রোহীদের জোট
সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের পেছনে রয়েছে বিদ্রোহীদের শক্তিশালী একটি জোট। এ জোটের মধ্যে মতপার্থক্য থাকলেও…
সিলেটে ছাত্রদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহসিন মর্তুজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে…
আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিগত বছরগুলোতে বিচারপ্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায়বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং…