
এ.আর. আনসারী:
শুক্রবার ২৭শে ডিসেম্বর বেলা ১১টার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপারী পরিবহন নামক একটি যাত্রীবাস বেপরোয়া ভাবে ধলেস্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে দুইজন আরহী সহ একটি প্রাইভেট কার ও একটি মাইক্রো বাসকে পিছন থেকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করে জানান, ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেটকার,মোটরসাইকেল,মাইক্রোবাস টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকে। এমন সময় বেপারী পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে সামনে গাড়ি গুলোকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়ি গুলো দুর্ঘটনা শিকার হয়। ঘটনাস্থলেই একজন মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রীবাহী বাস বেপারী পরিবহন বেপরোয়া গতিতে টোল প্লাজায় নিয়ন্ত্রণবিহীন প্রবেশ করায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুর্ঘটনায় আহতদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়।
পরবর্তীতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে আরো ৯ জন শেষ খবর পাওয়া পর্যন্ত।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে ফিটনেস বিহীন গাড়ি চলাচলের কারণে সকল সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।