দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন।

ডেক্স রিপোর্ট :

চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর দেশের এই চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

পদায়ন প্রাপ্তরা টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলে, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে ও পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।