
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহসিন মর্তুজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলের দিকে র্যাব সদস্যরা উপজেলার উত্তরকুল গ্রামের বাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করেন। পরে রাত আটটার দিকে তাঁকে জকিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।