গোপালগঞ্জে সেনা ও পুলিশের পরিচয়ে মুঠোফোনে প্রতারণা।

প্রতারণা
এ.জেড.আমিনুজ্জামান রিপন :
গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ইদানীং একদল প্রতারক চক্রের সংঘবদ্ধ দলের ব্যপারে শোনা যাচ্ছে। দিন দিন এদের প্রভাব বেড়েই চলেছে।এরা বেছে নিয়েছে সাধারণ ব্যবসায়ী, বিকাশ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানসহ সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষকে। প্রতারক চক্রের দল সাধারণত মুঠোফোনে ফোন করে গোপালগঞ্জে ঘটে যাওয়া হত্যা মামলা সহ নানা ধরনের মামলার ভয় দেখিয়ে হুমকি ও বড় রকমের দাবি করছে বলে জানা যায়।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায় প্রতারকরা সেনা বাহিনী, পুলিশ বাহিনীর বিভিন্ন শাখা তার মধ্যে ডিএসবি, ডিবি, এর পরিচয়ে ফোন করে মামলার ভয় দেখিয়ে হুমকি ও বড় রকমের টাকা দাবি করছে। প্রতারকরা যে কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে ফোন করছে সে ঐ কর্মকর্তার বা তাদের নাম্বার নয়।
এ ব্যপারে ভুক্তভোগী হরিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মূন্সী মকিদুজ্জামান (মকিদ)বলেন, গতকাল দুপুরে শফিক নামক এক ব্যক্তি ডিএসবি গোপালগঞ্জ সদর পরিচয়ে মুঠোফোনে গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘোনাপাড়া মোড়ে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলায়ি আমার নাম দেওয়া হচ্ছে এবং কপিটি ঢাকায় পাঠানো হবে। তারা আরো বলেন যদি মামলা থেকে রেহাই পেতে চান তাহলে আমাদের ডিএসবি ইনচার্জ এর সাথে টাকা নিয়ে যোগাযোগ করে টাকা পাঠান নাম কেটে যাবে।ডিএসবি অফিসার শফিক পরিচয়ে নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল তা-০১৭৭০০১০৯৪৫, টাকা নিয়ে যে ডিএসবি ইনচার্জ এর কাছে যেতে বলেছিল তার মোবা. নং-০১৩২০৩৯৫০২৫ ।
ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী গোপালগঞ্জ টেলিকমের মালিক মো. মামুন গণমাধ্যম জানান, হঠাৎ আমার ব্যানারে টাঙানো বিকাশ নং ০১৭২৬৩০৩১৬২ থেকে গোপালগঞ্জ জেলার সামরিক বাহিনীর অস্থায়ী ক্যাম্প এর কর্মকর্তা পরিচয় দিয়ে চার হাজার টাকা বিকাশ করতে দিয়েছে টাকাটা তাড়াতাড়ি পাঠান তানা হলে আমি সেনা সদস্যদের পাঠাবো। অমি দেখলাম আমার টেবিলে নাম্বার লেখা টুকরা কাগজটিও আছে। এরূপ কোনো লেনদেন আমি আজ করি নাই বলে আমার সন্দেহ হয়। পরবর্তীতে আমার পরিচিত সাংবাদিকদের জানালে ওরা যোগাযোগ করলে ওরা ফোন বন্ধ করে রাখে।
গত কয়েকদিন পূর্বে মিন্টু নামক এক হাইড্রোলিক ট্রলি চালককে ডিবি পুলিশের এক কর্মকর্তার পরিচয়ে টাকা দাবি করেন। তানা হলে ওকে মাদক মামলায় ঢুকিয়ে দেবে বলে হুমকি দেয় । পরবর্তীতে জানা যায় ফোন নম্বরটি ডিবি কর্মকর্তার না।
দেশের বর্তমান প্রেক্ষাপটে একদল সু সংঘটিত প্রতারক চক্র সোচ্চার। সাধারণ মানুষ আতঙ্ক ও বিভ্রান্তিতে ভুগছে। বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়া্, ভয় ভীতি প্রদর্শন করাটা বেকামি ছাড়া আর কিছুই নয়। ব্যপারটি নজরে এনে এই প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনাসহ বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য গোপালগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।

ক্রিকেট: ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটারে বোলিং, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে’

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ একজন ডিএসপিও। তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপির দায়িত্ব বুঝে নিয়েছেন গত অক্টোবরে। সামাজিক যোগাযোগমাধ্যম কাল…

ফুটবল: ক্লাব বিশ্বকাপ থেকে কত টাকা পাবে রিয়াল–সিটি–মায়ামি

যেকোনো টুর্নামেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে আগ্রহ থাকে, প্রাইজ মানি বা অর্থ পুরস্কার তার…

ফুটবল: ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল- ড্যাফোডিল ও এআইইউবির ফাইনালে ওঠার গল্প

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ ছিল দুটি…

সিরিয়া পরিস্থিতি: বাশারের পতনের নেপথ্যে বিদ্রোহীদের জোট

সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের পেছনে রয়েছে বিদ্রোহীদের শক্তিশালী একটি জোট। এ জোটের মধ্যে মতপার্থক্য থাকলেও…

ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবাদের আবারও এশিয়া জয়

দুবাইয়ে আজকের রাতটা বাংলাদেশের জন্য শুধুই উদ্‌যাপনের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা…

ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা ‘৮৪০’ শুক্রবার মুক্তি পাবে

‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’–এর ট্রেলার প্রকাশের পর আলোচনা তৈরি হয়। সবার মনে একটাই প্রশ্ন ছিল—কবে,…

পুলিশের এক লাখের বেশি সদস্যের ব্যক্তিগত তথ্যসহ সরকারি বিভিন্ন সংস্থার তথ্য ফাঁস

সরকারি বিভিন্ন সংস্থার সংবেদনশীল নানা তথ্য ইন্টারনেট জগতে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের এক লাখের…

সিলেটে ছাত্রদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহসিন মর্তুজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে…

আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিগত বছরগুলোতে বিচারপ্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায়বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং…