এম,ডি নাঈম গোপালগঞ্জ : বিজয়ের ৫৩ বছর” বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন…
Author: S.M.Taj Ashrafi
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা বেড়েছ, কাশিয়ানীতে নিহত- ১
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: আজ সকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন সাজাইল ইউনিয়নের নিচু মাজড়া…
কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ ।
নিজস্ব সংবাদদ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও…
“১৯৭১ সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি” বুদ্ধিজীবীদের সমাধিতে মির্জা ফখরুল
নিজস্ব সংবাদদাতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতাশা শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।…
ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং আইনজীবী আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার দাবি ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’।
কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত…
গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শহীদ…
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এস আই সাইফুল (ডিএসবি)।
নিজস্ব সংবাদদাতা: আজ শনিবার ১৪ই ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার সময় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের…
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হবে দিনটি।
১৯৭১ সালে দেশের স্বাধীনতার উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে নিহত শহিদ বুদ্ধিজীবীদের…
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
আবিদুর রহমান নাহিয়ান:
আগামীকাল ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথক পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
আবিদুর রহমান নাহিয়ান:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক বাণী প্রদান করেছেন।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় বিএনপি’র জাতীয় নেতৃত্বসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরেই শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত…