গোপালগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
গোপালগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় আজ সোমবার গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন।

আজ সোমবার (২৫মে ২০২৬)  এ পরিদর্শন করেন তিনি এবং জেলা পুলিশের সতর্ক অবস্থান থাকার নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপার মহোদয়, পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে উদ্যোগ নেয়। পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মত কুচক্রী মহলের অপতৎপরতা রুখতে এবং ব্যবসায়ীরা যেন পশু বিক্রি করে তাদের কষ্টার্জিত টাকা নিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়িতে ফিরতে পারেন সে ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলেন।

জনগণ ও সম্পদের নিরাপত্তা, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় গমনাগমন নিশ্চিতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে তা জানান এবং সকলের ঈদ হোক আনন্দময় ও উৎসবমুখর এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।