
ক্রাইম নিউজ, প্রতিবেদক :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা তুহিন শেখ-কে ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ তাকে ‘আলাদীনের চেরাগ’ উপাধিতে আখ্যায়িত করছেন। অভিযোগ উঠেছে, অল্প সময়ের ব্যবধানে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাতইল গ্রামের কাউসার আলী শেথের ছেলে তুহিন শেখ আগে সাধারণ জীবনযাপন করতেন। তবে সাম্প্রতিক সময়ে তার নামে ও বেনামে একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘নাহার এন্টারপ্রাইজ’, ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি শত একর জমি ক্রয়, বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ এবং বাগানবাড়ি প্রতিষ্ঠার কথাও স্থানীয়দের মধ্যে আলোচনায় রয়েছে। এলাকাবাসীর একটি অংশের দাবি, অল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে তার আয়ের উৎস ও ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জিজ্ঞাসা দেখা দিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তুহিন কাজির বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা তদন্ত সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয়দের একাংশ। (চলবে… পরবর্তী পর্বে থাকছে বিস্তারিত অনুসন্ধান ও সংশ্লিষ্টদের বক্তব্য) বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনে উল্লিখিত