
ক্রাইম নিউজ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলা সদর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শরিফুল সিকদারের বিরুদ্ধে অপন, চাচাতো বোনের দলীলিয় জায়গা জোর দখল করে দলীয় কাযর্ালয় স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সোনাকুড় এলাকায় হাবিল সিকদারের বড়ো মেয়ে হামিদা খানম ন্যায় বিচারের আশায় এ লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে পাওয়া যায়, নিজ নামীয় জমি জোরপূর্বক দখল করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় অফিস নির্মাণের অভিযোগ উঠেছে এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি শরিফুল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হামিদা খানম আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হামিদা খানমের বসতবাড়ির পার্শ্ববর্তী নিজস্ব জমি ২০১৬ সালে জোরপূর্বক দখল করা হয় বলে দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে জমিটি দখল করেন এবং সেখানে একটি দলীয় কার্যালয় নির্মাণ করেন, যা দীর্ঘ প্রায় এক দশক ধরে বিদ্যমান রয়েছে।
ভুক্তভোগীর বলেন, জমিটি ফেরত পাওয়ার জন্য একাধিক বার অনুরোধ করলেও তাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি অভিযুক্ত শরিফুল সিকদার দখল করা ওই অবৈধ স্থাপনা অপসারণের জন্য আমার কাছে উলটো ৫ লাখ টাকা দাবি করেন।
হামিদা খানম বলেন, “নিজ নামীয় জমি ফেরত পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও জমি দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।
ভুক্তভোগী আরো বলেন, বিগত সরকারের আমলে শরিফুল সিকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমার জায়গা দখল করে এই অফিস নির্মাণ করেন। জমিটি ফেরত পাওয়ার জন্য একাধিক বার অনুরোধ করলে আমাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি অভিযুক্ত শরিফুল সিকদার দখল করা ওই অবৈধ স্থাপনা অপসারণের জন্য আমার কাছে উলটো ৫ লাখ টাকা দাবি করেন।
ব্যপাটি প্রশাসনের নজরে এনে ব্যবস্থা গ্রহেণ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।