গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

“সুস্থ পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়নের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়ন অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজ। তিনি জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যাকে দেশের উন্নয়নের সম্পদে পরিণত করতে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্র হীরা।

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
জেলা-পুলিশ-সুপার-মো.-হাবিবুল্লাহ-পুরসস্কার-তুলে-দেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।