
বি, এম, জুবায়ের হোসেন :

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ ২ সংসদীয় আসনের সাংসদ সদস্য ড, কে এম বাবরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ।
এসময় তারা গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের সাংসদ সদস্য গণনেতা ড, কে এম বাবর (এমপি)- এর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতা কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিপ্লব সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপির সদস্য এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলার সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, , সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
এসময় সাংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বগত জানাই।
বিএনপিতে যোগদানকারী নবাগত দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।