
মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর ১২ টায় শহরের ডিসি অফিস সংলগ্ন সুশাসন চত্বর ও লঞ্চঘাট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১২ টায় ডিসি অফিস সংলগ্ন সুশাসন চত্বর এলাকায় দুই ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫০ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া একই দিনে লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে ধূমপান করায় ৩ জন কে মোট ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ্য, সাম্প্রতিক সংশোধিত আইনে পাবলিক প্লেসে ধূমপানের জরিমানার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ২,০০০ টাকা করা হয়েছে। সরকার তামাক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।