
কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার জেলার তিন উপজেলার বিভিন্ন স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ ও ২৭ জানুয়ারি রাত থেকে সকালের মধ্য বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় লাশ গুলো।
উদ্ধার করা লাশের মাঝে দুই জনের পরিচয় শনাক্ত করেছেন পুলিশ তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামের আলতাফ হোসেন। তিনি প্রগতি ইন্সুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী কমলা বেগম। আরেক জনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়নি পুলিশ।
স্থানীয়সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খাল থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় কমলা বেগম নামক এক নারীর লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কমলা বেগমের লাশ উদ্ধার করে তারা।
কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৩টি লাশ প্রাথমিক ভাবে শনাক্ত করে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্ররণ করে থানা পুলিশ।