
এস. এম. তাজ আশরাফী :

চালককে হত্যা করে আটেরিক্সা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রাজধানীতে মেরুল বাড্ডা এলাকায়।
রবিবার ২৬শে জানুয়ারি রাতে আব্দুস সালাম (৬৫) নামক অটোরিকশা চালককে মেরে জোর করে তার অটোরিক্স ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত ছিনতাইকারীরা। মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় সালামকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অটোরিকশা ছিনতাই করার আগে দুর্বৃত্তরা তাকে মারধর করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন খবর দেয়। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায় আব্দুস সালামের বাড়ি শেরপুরের সদর উপজেলায়। মেরুল বাড্ডায় বসবাস করতেন তিনি। তার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতাল কতৃপক্ষ পরিদর্শক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠান বলে জানান।