
এস. এম তাজ আশরাফী (তথ্য প্রযুক্তিবিদ, বিজনেস এনালিস্ট, পলিটিক্যাল রিসার্চার), বিশেষ প্রতিনিধি :
“Geopolitical Gamers’ Finely Defined Authoritarianism, Totalitarianism, Fascism and Democracy!”
“ভূ-রাজনৈতিক গেমারদের সূক্ষ্মভাবে সংজ্ঞায়িত কর্তৃত্ববাদ, সর্বগ্রাসীবাদ, ফ্যাসিবাদ এবং গণতন্ত্রচর্চা!”
পলিটিক্যাল রিসার্চ পেপার- এস.এম. তাজ আশরাফী (তথ্য প্রযুক্তিবিদ, বিজনেস এনালিস্ট, পলিটিক্যাল রিসার্চার)।
আন্তর্জাতিক রাজনীতিতে দেখা গেছে, পৃথিবীর অনেক দেশে কোন অভ্যুত্থানে শাসকরা ক্ষমতাচ্যুত হবার এক দশক কিংবা তারও কম সময়ের মধ্যে বেশীরভাগই রাজনীতিতে আবারো ফিরে এসেছেন। অনেক দল আবারও ক্ষমতায় আসীনও হয়েছে।
এখন প্রশ্ন দাড়ায় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শাসকদের বিরুদ্ধে মানুষের এক ধরণের আক্রোশ কিংবা ঘৃণা থাকলেও সে বা তাদের পরিবারের সদস্যরা কিংবা রাজনৈতিক দল পরবর্তীতে কিভাবে রাজনীতিতে ফিরে আসে?
-এ বিষয়ের উত্তরে বিভিন্ন আন্তর্জাতিক রিসার্চ বা গবেষণার তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এরূপ শাসকদের পতনের পর যারা ক্ষমতায় আসে তাদের দিক থেকে গণতান্ত্রিক প্রতিশ্রুতি থাকে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সেই প্রতিশ্রুত গণতন্ত্রের চর্চা দেখা যায় না বরং প্রতিহিংসা চরিতার্থ করার মনোবৃত্তির চর্চা দানবীয় রূপ ধারণ করে, যেমন নিজ দেশের জনগনের দানবীয় হিংস্রতায় নিহত লিবিয়ায় প্রেসিডেন্ট গাদ্দাফি কিংবা আফগানিস্তানের মোহাম্মদ নাজিবুল্লাহ আহমাদজাইয়ের নাম বলা যেতে পারে এবং সেদেশেগুলোর সেসময়কার রাজনৈতিক প্রক্ষাপট উদাহরণ স্বরূপও আনা যেতে পারে।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা। অভ্যুত্থানে ক্ষমতাসীন শাসক ক্ষমতাচ্যুত হবার পরে এসব সংকটের কোন সুরাহা হয়না বরং অতি অল্পসময়ে উল্টো অনেক বড় রকমের জটিলতা সহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জলজ্যান্ত ইতিহাস এবং সমসাময়িক পরিস্থিতিও তৈরী করে। ২০১০ সালের গোড়ার দিকে পশ্চিমা বিশ্বের প্ররোচনায় ছাত্র আন্দোলন বা ছাত্র-বিপ্লব থেকে মধ্যপ্রাচ্যে যে অভ্যুত্থান শুরু হয়েছিলো তা ‘আরব বসন্ত’ নামে পরিচিত। মূলত তিউনিসিয়া থেকে বিক্ষোভ শুরু তারপর আরও পাঁচটি দেশে ছড়িয়ে পড়ে: লিবিয়া , মিশর , ইয়েমেন , সিরিয়া এবং বাহরাইন। এসব দেশের মধ্যে বলতে গেলে সবকটি দেশেই আরব-বসন্ত বিপ্লবের স্বপ্ন ও উদ্দেশ্য শুধু ব্যর্থই হয়নি বরংএকমাত্র বাহরাইন ব্যাতীত প্রায় সকলেই গৃহযুদ্ধ ও নানা সংকটে পর্যুদস্থ এবং অর্থনৈতিক ভাবেও দেউলিয়াত্বের তলানিতে।
গতবছর ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই মাসের শুরুর দিকে অস্থিরতা শুরু হবার প্রাক্কালে এই আরব-বসন্ত ও রাশিয়ার সতর্কতা নিয়ে ফেসবুকে লিখেছিলাম। সেটা ঐ ফেসবুক কেন্দ্রীকই ছিলো কারণ তৎকালীন ক্ষমতাসীনদের গণনায় নেবার মতো আমরা বা আমি কেউই না। যেখানে তৎকালীন ক্ষমতাসীনরা রাশিয়ার ২০২৩ এ দেওয়া সতর্কতা আমলে নেয়নি সেখানে “হু দ্যা হেল উই আর”! বাংলাদেশ নিয়ে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর এক বিবৃতি দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে।’ ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একাধিক বিবৃতি রেখেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এসব বিবৃতিতে বাংলাদেশে মার্কিন তৎপরতাকে বিশেষ করে রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ডকে অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ বলে আখ্যা দেয়া হয়।
তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার ওই বার্তাকে গুরুত্ব দেননি। এমনকি নিজ স্বার্থে বাংলাদেশকে সবসময় পর্যবেক্ষণে রাখা প্রতিবেশী ভারতও ওই বার্তাকে সতর্কতার সঙ্গে গ্রহণ করেনি বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মারিয়া জাখারোভার ওই বিবৃতির দুদিন পর ২০২৩ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু না। এ বিষয়ে ওদেরকেই জিজ্ঞেস করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে। কিন্তু আমরা এ নিয়ে কিছু বলতে চাই না।’ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর ওই বার্তায়ই হাসিনা সরকার যে রাশিয়ার কথায় গুরুত্ব দেয়নি তা স্পষ্ট হয়ে উঠেছিল।
এখন অন্যান্য আরও অনেক বিষয়ের কথা আলাদাভাবে না বলে যদি শুধুমাত্র উপরোক্ত দুইটি বিষয়ই গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লষণ করা যায় তাহলে সেখানেই পাওয়া যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক ও সমাজিক নিরাপত্তা, ব্যাবসা- বানিজ্য- কর্মক্ষেত্র, আন্তর্জাতিক সম্পর্ক, দেশের সার্বভৈমত্ব, উন্নয়ন সহ প্রত্যাহিক জীবনের ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রিয় সববিষয়ই সম্পূর্ণভাবে কিভাবে জড়িত এবং নির্ভরশীল।
আরেকটি বিষয় হচ্ছে, যখন কোন দেশে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতার বাইরে থাকে তখন সে দল বা গোষ্ঠির মধ্যে দ্রুত পরিবর্তনশীল বিশ্ব-রাজনৈতিক ও আর্থ-সামাজিক ব্যবস্থায় সময়ের সাথে চলার মতো রাজনৈতিক চালিকাশক্তি ও যোগ্যতা নিয়ে রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হয় না। আর অরাজনৈতিক পক্ষগুলো অন্যান্য বিষয়ে এক্সপার্ট বা বিশ্ব-সমাজে বিখ্যাত ও বরেণ্য হলেও জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় একেবারেই অনভিজ্ঞ তাই এই তৃতীয় পক্ষের অকৃতকার্য হওয়াটাই স্বাভাবিক। যদি সুশীল, মেধাবী, বরণীয়, স্মরণীয় কিন্তু রাজনৈতিক বিষয়ে অজ্ঞ লোকজন দিয়ে রাজনৈতিক মেরুকরণের কোন সফলতার পরিসংখ্যান পজিটিভ হতো তাহলে প্রতিটি দেশ এবং সেদেশের জনগণ ঐ রাজনৈতিক বিষয়ে অজ্ঞ অথচ মেধাবী সেরাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দিতো। সোজা করে বললে আমলা, অফিসারাই পদন্নোতির মাধ্যমে রাষ্ট্রপ্রধান হতো দেশ শাসন করতো, কর্পোরেট অফিসিয়াল পন্থায় দেশ চলতো। অথচ আমাদের এই দক্ষিণ এশিয়ার প্রান্তটায় এবং আমাদের দেশেই দেখা যায় জনগণের ভোটে নির্বাচিত সরকারগুলো প্রায়ই বিপাকে পড়ে মাসুল দেয় এসব মেধাবী আমালা বা অফিসিয়ালদের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতার খেসারত হিসাবে! সারা বিশ্বে বলতে গেলে রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ দ্বারাই রাষ্ট্র শাসন কার্য পরিচালিত হয়। কেউ সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহন করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠন, সামরিক উর্দি ছেড়ে নির্বাচন করে রাষ্ট্রপ্রধান হবার অসংখ্য উদাহরণ ও ইতিহাস রয়েছে সুদূর অতীত থেকে এপর্যন্ত।
অরাজনৈতিক তো বটেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক গোষ্ঠীও এরকম পরিস্থিতিতে হঠাৎ প্রাপ্ত ক্ষমতার যথাযথ, সময়োপযোগী ও সময়ানুযায়ী প্রয়োগ ও ব্যাবহার বেশীরভাগ ক্ষেত্রেই ব্যার্থতার পরিচয় দিয়ে থাকে। অরাজনৈতিক পক্ষ সেটা সুশীল, কর্পোরেট কিংবা সামরিক যেটাই হোক তাদের ক্ষেত্রে রিস্কটা প্রবল, বেশীরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা থাকে জাতি এবং রাষ্ট্র ব্যাবস্থাকে ভয়ংকর পরিণতিতে ঠেলে দেবার। আর যদি কোনো ক্ষেত্রে শুধুমাত্র ক্ষমতার লোভে রাষ্ট্রের জনগণের আবেগকে পূঁজি করে কোনো পক্ষ বা একাধিক ক্ষমতান্বেষী গোষ্ঠী অভ্যুত্থান ঘটিয়ে শাসক পরিবর্তন করে তাহলে সেদেশে গৃহযুদ্ধ, জাতিগত দাঙ্গা বা সিভিলওয়ার অবশ্যম্ভাবী। আফ্রিকার দেশগুলোর চিত্র এই প্রেক্ষপটেরই জলজ্যান্ত উদাহরণ।
ফলাফল স্বরূপ এধরণের নানাবিধ ব্যার্থতা এবং অরাজকতা ও সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়গুলো জনগণকে পুরনো স্মৃতি এবং সময়ের দিকে নিয়ে যায়। মানুষের উপলব্ধি হয় আগের সময়েই ভালো ছিলাম এবং বাস্তবতাটাও সেটিই প্রদর্শন করে। স্বৈরাচারী তকমায় যেসব ব্যাক্তি বা দল গণঅভ্যুত্থানে বা এজাতীয় পশ্চিমা প্রিপ্লানড ফর্মুলা বা মিটিকুলাসলি ডিজাইনইড ছাত্র-বিপ্লব অথবা শোকলড আরব-বসন্তে ক্ষমতাচ্যুত হয় তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় সে বা তারাই দীর্ঘ সময় ক্ষমতাসীন ছিলো এবং ঐ সব বিপ্লব বা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা হয় দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকা গোষ্ঠী অথবা একেবারে অনভিজ্ঞ আনকোরা কেউ এবং অভ্যুত্থানের পিছনে ছিলো তুচ্ছ কোন আমলে না নেওয়া ইস্যু। আমাদের দেশেই রিসেন্টলি ঘটে যাওয়া বিষয়টিতেই স্পষ্ট দেখা গেলো সেটা!, ক্ষমতাসীনেরা প্রথম থেকেই গতানুগতিকভাবে সবকিছুর জন্য তাদের প্রধান বিরোধীপক্ষকে দায়ী করে দমন কার্যক্রম চালালো অথচ শেষমেশ ইস্যু এবং নেতৃত্বদানকারীদের তুচ্ছতাচ্ছিল্য হেলাফেলা করে পঁচা শামুকে পা কেটে নিলো! এটার কারণ হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, চাটুকার বলয়ে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, গোয়েন্দা ব্যার্থতা, ক্ষমতাকে গ্যারান্টেড হিসাবে নিয়ে নেওয়া, প্রকৃত পরীক্ষিত রাজনৈতিক নেতা কর্মীদের উপেক্ষা করে অর্থবিত্তশালী, সস্তা জনপ্রিয়তা সম্বল সেলিব্রিটি, খেলোয়াড়, শিল্পীসহ আরও অনেক নানাবিধ কারণ তুলে ধরা যায়।
যাইহোক, কোনো ক্ষমতাসীন দল বা রাষ্ট্রপ্রধানের পতনের পর যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা থাকে হয় রাজনৈতিক প্রাকটিসে সম্পূর্ণ অনভিজ্ঞ (সামরিক, তত্তাবধায়ক, ইন্টেরিম গভর্ণমেন্ট) নতুবা চলমান ঐ সময়টায় প্রচলিত ও বহমান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ সময় দূরে থাকা বিরোধী পক্ষ। এতে করে সবকিছু বুঝে উঠতে তাদের সময় লাগে, ফলে সমস্যা দীর্ঘায়িত হতে থাকে যা জনগণের ধৈর্যচ্যুতি ঘটায়। কারণ মানুষ যখন কোনো ক্ষমতাসীন দল বা শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করে তখন তাদের মনে রাষ্ট্র নিয়ে নানা স্বপ্ন থাকে, এছাড়াও স্বার্থ উদ্ধারের নিমিত্তে অভ্যুত্থান নেতৃত্ব দানকারী ক্ষমতাপ্রত্যাশী পক্ষ থেকেও তাদের চোখে আরো অনেক অলীক- অবাস্তব রঙিন স্বপ্নও বুনে দেওয়া হয়। সেই স্বপ্ন এবং আরো ভালো কিছুর প্রত্যাশায় জনগণ তখন দ্রুত পরিবর্তন দেখতে চায়। সেটি না হলে মানুষের মনে পুরনো স্থিতিশীল সময়ের স্বস্তিকর পরিবেশ স্মরণে আসে, দেখানো অলীক স্বপ্নের ধোঁকা চোখে পড়ে, দাবী দাওয়ার আদায়ের ব্যাপারে আরো অসহিষ্ণু এবং বেশীর ভাগ ক্ষেত্রেই তারা সহিংস হয়ে পড়ে। জনগনের এই উপলব্ধিই অভ্যুত্থানে পতিত শাসক রাজনৈতিক দল বা রাষ্ট্রপ্রধান কিংবা তার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরিয়ে আনতে সহায়তা করে। বিশ্ব রাজনৈতিক পরিমন্ডলের কিছু ঘটনার দিকে দৃষ্টিপাত করলেই অনেককিছু স্পষ্ট করে দেয়।যেমন-
মিশরের হোসনি মুবারক:
মিশরের ‘মুসলিম ব্রাদারহুড’ এর ব্যানারে ‘আরব বসন্ত’ এবং সেখানকার পূর্বাপর পরিস্থিতির ঘটনা প্রবাহ সুক্ষভাবে বিশ্লেষণ করলে আমাদের পরিস্থিতির সংগে অনেক সাদৃশ্য পাওয়া যাবে।
২০১১ সালে “আরব বসন্ত” বা ছাত্র-বিপ্লবের মাধ্যমে মিশরের ৩০ বছরের ক্ষমতাসীন থেকে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট হোসনি মুবারক। মিশরে আরব বসন্তের উদ্দেশ্য ছিলো দীর্ঘদিন ক্ষমতায় থাকা রুশব্লকের শাসক হোসনি মুবারককে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় আনা। এক্ষেত্রে কাজ করে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এবং তাদের সমর্থন দেয় বিশ্ব-মোড়ল মার্কিনিদের ডেমোক্র্যাট ব্লক। যেহেতু রুশপন্থী শাসকের বিরুদ্ধে তাই আমেরিকার রিপাবলিকান ব্লকের সদস্যরাও তাতে বাধা দেয়নি। চরমপন্থা অবলম্বনকারী সংগঠন হিসাবে “মুসলিম ব্রাদারহুড” মিশরে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিলো সেসময়। ব্যাপক প্রাণহানি ও রক্তক্ষয়ী সহিংসতার পরিপ্রেক্ষিতে ২০১১ এর ২৫ জানুয়ারী হোসনি মোবারকের পতন হয়। মুবারকের ক্ষমতাচ্যুতি “মুসলিম ব্রাদারহুড” এর জন্য মিশরের রাজনীতিতে প্রকাশ্যে অংশগ্রহণের পথ পরিষ্কার করে। পরবর্তীতে ৩০ জুন ২০১২ তারিখে “মুসলিম ব্রাদারহুড” এর মনোনিত প্রকৌশলী মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াতের নেতৃত্বে সরকার গঠন হয়, সেসময় “মুসলিম ব্রাদারহুড” ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করে মুরসিকে তার চেয়ারম্যান নিযুক্ত করে। কিন্তু অল্পদিনেই অর্থনৈতিক অবস্থার অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা, সহিংসতা, জনসাধারণের পরিসেবার অবনতি এবং বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা রাজনৈতিক মেরুকরণ ও আন্দোলনের আড়ালে স্বার্থ হাসিলের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে মিশরীয়দের কাছে। হোসনি মুবারককে ক্ষমতাচুত্য করা তথাকথিত ছাত্র-বিপ্লব বা “আরব বসন্ত” এর নেতৃত্বদানকারী ব্যানারে মুসলিম ব্রাদারহুডের অন্তর্কোন্দল, সীমাহীন অরাজকতা
এবং মুরসির রাষ্ট্রশাসনের বিরোধিতাকে শক্তিশালী করে। এসব অভিযোগে কিছু দিনের মধ্যেই অধিকার ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে শুরু হয় ব্যাপক গণবিক্ষোভ। ২০১২ সালের নভেম্বর থেকে জনরোষের প্রকাশ ঘটতে থাকে। এই সময়ে নতুন সংবিধান সংস্কারের খসড়া তৈরি করে নিজের ক্ষমতা দীর্ঘায়িত ও সুদূরপ্রসারী করার চেষ্টায় মুরসি একটি ডিক্রি জারি করেছিলেন। যা থেকে মুরসির স্বৈরাচারী মনোবৃত্তি ও আরব বসন্ত নামক ধোঁকা স্পষ্ট হতে থাকে মিশরীয়দের কাছে। অন্যদিকে প্রচলিত সংবিধান ও রাষ্ট্রব্যাবস্থার সংস্কার সাথে ক্ষমতায় আসার পর মুরসি তার রাজনৈতিক সহযোগী মার্কিন ডেমোক্র্যাট ব্লকের ‘ইসরাইল সংক্রান্ত’ পলিসির বিরুদ্ধে কাজ করতে থাকেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ডেমোক্রেট-রিপাবলিকানরা এক হয়ে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য উঠে পড়ে লাগে। ২০১৩ সালের জুনের শেষদিকে মুরসির সমর্থকদের নিজেদের আভ্যন্তরীন সংঘাত ও বিরোধী সমালোচকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছিল। তার রাষ্ট্রপতি হওয়ার প্রথম বার্ষিকী ৩০ জুন ২০১৩ তাহরির স্কয়ারে ও সারাদেশ ব্যাপক মুরসি-বিরোধী বিক্ষোভে পরিণত হয়। যেটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিপ্লবের পরের সেই প্রতিবিপ্লব হিসাবে আখ্যায়িত করা হয়। পরবর্তীতে ক্ষমতা আরোহনের এক বছর তিন দিনের মাথায় ২০১৩ সালের জুলাইয়ের ৩ তারিখে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। সেসময় সে সংবিধান স্থগিত করে অন্তর্বর্তী সরকার বা ইন্টেরিম গভর্ণমেন্ট গঠনের ঘোষণা দেয়। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করবে বলে বলা হয়। সামরিক বাহিনীর প্রধান এবং নতুন প্রেসিডেন্ট সিসি তখন ক্ষমতাচ্যুত মুরসিকে গ্রেপ্তারের আদেশ দেন। মুরসি গ্রেফতাকৃত থাকাকালীন ফাঁসি ও যাবজ্জীবন দন্ডে দন্ডিত হয়ে বিচার কাজ চলাকালীন ২০১৯ সালের ১৭ জুন কোর্টেই মারা যান। সন্ত্রাস দমনের নামে সেসময় অন্তর্বর্তীকালীন সরকারের অভিযানে মিসরে হাজার, হাজার মানুষ মারা যায়। মুরসির ক্ষমতাকালীন সময়ে এবং ক্ষমতাচ্যুত হবার পর ছাত্র-বিপ্লবের নেতৃত্ব দেওয়া একসময়কার নিষিদ্ধ “মুসলিম ব্রাদারহুড” মুরসির সরকারের পৃষ্ঠপোষকতায় একবছরেই অনেকটা সুসংগঠিত ও শক্তি সঞ্চয় করে ব্যাপকভাবে চরমপন্থা অবলম্বন ও নির্যাতন-নিপীড়নের সীমা অতিক্রম করে। সেনা সমর্থিত ইন্টেরিম গভর্ণমেন্টের পক্ষ থেকে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হয়। ক্ষমতার দখলের অভিলাষে জনগনকে ধোঁকা, বিশ্বাসঘাতকতা, পরবর্তী অরাজকতা, নির্যাতন-নিপীড়ন তাদেরকে সাধারণ মিশরীয়দের কাছে গণশত্রুতেও পরিণত করে ফেলে এবং হাজার হাজার ব্রাদারহুড কর্মী গ্রেপ্তার বা নিহত হয়। অনেকে কাতার এবং তুরস্কে পালিয়ে যায়। ওদিকে ইন্টেরিম গভর্ণমেন্ট বা অন্তবর্তী সরকারের অধীনে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি, সেনা প্রধান থেকে অবসর নিয়ে মনগড়া নির্বাচনের মাধ্যমে ২০১৩ থেকে এসময় পর্যন্ত আবদেল ফাত্তাহ আল-সিসি সরকারের রাষ্ট্র ও সংবিধান ও রাষ্ট্র সংস্কারের ব্যার্থ প্রচেষ্টা, স্বৈরাচারী আচরণের কারণে বেশী দিন আগে নয় গত ২০২৪ সালের ২৫ ডিসেম্বরে সিসির বিরুদ্ধে অনেক বড় আকারে বিক্ষোভ হয়। শুধু তা-ই নয় অধিকাংশ মিশরীয়দের অভিমত হোসনে মোবারক ও মুরসি সরকারকে হটিয়ে মিশরের ক্ষমতা দখল করে নিয়েছিলেন সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-সিসি। জোর করে ক্ষমতায় বসে দেশের অর্থনীতিতেও ধস নামিয়ে দিয়েছেন তিনি। ইজিপ্ট বা মিশরের রাজনীতি বিষয়ক আর্টিকেল “Return to authoritarianism in Egypt in History” তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে “রাষ্ট্রপতির পদে আব্দেল ফাত্তাহ আল সিসির আরোহণ ও আচরণ মুবারক এবং মুরসি যুগের স্বৈরাচারী সরকারের শৈলীর কয়েকগুণ হয়ে ফিরে আসারই নামান্তর এবং যা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য বিপ্লব ও প্রতিবিপ্লবের পরাজয়কেই চিহ্নিত করে। সিসির ক্ষমতাসীন হবার আকাঙ্খা ২০১১ সালে বিদ্রোহকে চালিত করতে সাহায্য করেছিল।’ এসব কারণেই ক্ষমতাচুত্য হবার পরে মারা যাওয়ায় হুসনে মুবারকের বিকল্প উত্তরসূরী হিসাবে তার ছেলে গামাল মুবারকেই অধিকাংশ মিশরীয় সমর্থন শুরু করে। বেশীরভাগ মিশরীয়দের মতে, মিশরের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট কাটানোর জন্য গামাল মুবারক একমাত্র সমাধান।
লিবিয়ার গাদ্দাফি:
উত্তর আফ্রিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ ছিল লিবিয়া। ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটিয়ে লিবিয়ার ক্ষমতায় এসেছিলেন কর্নেল মুয়াম্মর গাদ্দাফি। তখন লিবীয়রা ছিল পুরোদস্তুর যাযাবর জাতি, তাদের আধুনিক রাষ্ট্র সম্পর্কে তেমন ধারণাই ছিল না। দেশের সম্পদ ও ব্যবসা-বাণিজ্য নানাভাবে ছিল পশ্চিমাদের দখলে। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও জনগণ ছিল দরিদ্র। গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে তাকে ঘিরে রয়েছে সমালোচনা, ভালোবাসা, আক্ষেপ, ঘৃণা। কিন্তু উন্নত বিশ্ব থেকে পিছিয়ে থাকা দেশকে গাদ্দাফি একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। দেশের মানুষের জন্য এনে ছিলেন বিপুল সুযোগ-সুবিধা ও উন্নয়ন। গাদ্দাফির বিরুদ্ধে বিরোধীদের দমন-পীড়নের অভিযোগ ছিল। তবে তার আমলে লিবিয়ায় স্থিতিশীলতা ছিল। গাদ্দাফি দেশের তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। তার সময়ে লিবিয়া অনেক বেশি তেলসমৃদ্ধ দেশে পরিণত হয়। প্রায় ৫০ হাজার সৈন্য লিবিয়ার ১১টি সীমান্ত এলাকাকে ৪টি জোনে ভাগ করে নিয়ন্ত্রণে রেখেছিল। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দেশকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করার কাজ করেছিলেন। ৪২ বছরের শাসনে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন তিনি। তার শাসনামলে প্রত্যেক লিবীয়কে বাড়ি বরাদ্দ দিত গাদ্দাফি প্রশাসন। বিনামূল্যে ছিল শিক্ষা ও চিকিৎসাসেবা। এমনকি চিকিৎসা সেবার জন্য বাইরের দেশে প্রেরণের খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হতো। ব্যবসায়ের জন্য নাগরিকদের সরকারের পক্ষ থেকে খামার, গবাদিপশু ও বীজ সরবরাহের ব্যবস্থা করে গাদ্দাফি প্রশাসন। বিদ্যুতের জন্য নাগরিকদের কোনো অর্থ পরিশোধ করতে হতো না। শুরু থেকেই পশ্চিমা বিশ্বের চক্ষুশূল ছিলেন গাদ্দাফি। তিনি চাইতেন আরব আধিপত্য। ১৯৭২ সালে ফেডারেশন অব আরব রিপাবলিকস গঠনের মাধ্যমে আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়তে চেয়েছিলেন তিনি। তবে এ উদ্যোগ সফল হয়নি। রাশিয়া কানেকশন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রোষের শিকার হন তিনি। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গাদ্দাফিকে “মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর” বলতেন। ২০১০ সালের শুরুর দিকে বিশ্ব আন্দোলিত হয় সেই পশ্চিমা “আরব-বসন্তের” ঢেউয়ে। সেই ঢেউয়ে হোসনি মোবারকের মতো ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত শুধু নয় হত্যাও করা হয়। গাদ্দাফির পতন হলে পশ্চিমাদের চাওয়াও পূর্ণ হয়েছিল। তবে গাদ্দাফিকে হত্যার পর এক দশকেও লিবিয়ায় কাঙ্ক্ষিত শান্তি ও গণতন্ত্র ফেরেনি। বরং বেড়ে যায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা। লিবিয়ার সমৃদ্ধ অর্থনীতি এখন অনেকটাই বেহাল। গাদ্দাফি-পরবর্তী এক দশকে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার লড়াইয়ে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। তারপর থেকেই দেশটিতে ক্রমাগত সহিংসতা ও গোলোযোগের সৃষ্টি হয়। গাদ্দাফির ছেলে সাইফ আল গাদ্দাফি আটক হয়েছিলেন। গাদ্দাফিকে অপসারণের পর লিবিয়ার দুরবস্থায় জনগণের উপলব্ধি ক্ষমতাচ্যুত ও নিহত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে রাজনীতিতে ফ্যাক্টর করে তুলেছে। ছয়বছর আটক থাকার পর ২০১৭ সালে মুক্ত হয় এবং শক্ত প্রার্থী হিসাবে এবছর ২০২৪ সালের লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবার কথা ছিলো। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২০ সালের অক্টোবর মাসে লিবিয়ার বিভিন্ন পক্ষ জেনেভায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং নভেম্বর মাসে তিউনিসে আয়োজিত রাজনৈতিক সংলাপে দেশের নির্বাচন রোডম্যাপ নিয়ে একমত হয়েছিলো। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় পশ্চিমা ফর্মুলেটেড প্রবাসে গঠিত লিবিয়ার ‘ঐক্যের সরকার’ থেকে প্রয়োজনীয় সংস্কার ও ব্যাবস্থা গ্রহন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে ক্ষমতাসীনেরা এখন পর্যন্ত লিবিয়ার সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে।
ইন্দোনেশিয়ার সুহার্তো:
১৯৯৮ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো। তার ক্ষমতাচ্যুতির পরে দেশটি অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পড়ে। ২০১৪ সালে তার মেয়ে তিতেক সুহার্তো এবং ২০১৬ তে তার ছেলে টমি সুহার্তো রাজনীতিতে জোরালোভাবে কামব্যাক করে, ২০২৪ সালে তিতেক সুহার্তর স্বামী প্রাবোউ সুবিনাতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। যদিও কিছুদিন আগে তিতেকের সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। তারপরও সুহার্তোর দলই এমুহূর্তে ক্ষমতাসীন।
ফিলিপিন্সের মার্কোস:
ফিলিপিন্স-এর সাবেক প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড ই মার্কোস ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। ক্ষমতাচ্যুত হাবার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিমানে করে গুয়াম দ্বীপে আশ্রয় নেন। অথচ তার শাসনামলে সে দেশের অর্থনৈতিক উন্নতি এবং স্থিতিশীলতা এসেছিল। মার্কোস ২১ বছর ক্ষমতায় ছিলেন। মার্কোস ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাবার ৩৬ বছর পরে ২০২২ সালে তার ছেলে ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র ফিলিপিন্স-এর প্রেসিডেন্ট হয়েছেন। ঐ ৩৬ বছরে ফিলিপিন্স মাদক মাফিয়া গ্যাং ওয়ার কান্ট্রি এবং দরিদ্র পীড়িত দেশের কাতারে ঠাঁই নিয়েছিলো।১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোসের ছেলে ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র ২০২২ সালের নির্বাচনে সেই জনগনের ভোটেই নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে এখন সে দেশের শাসনকার্য পরিচালনা করছেন।
থাইল্যান্ডের থাকসিন:
২০০৬ সালে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত করেছিল দেশটির সেনাবাহিনী। ২০০১ সালে প্রথমবার এবং দেশটিকে ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে থাকসিন সিনওয়াত্রার দল দ্বিতীয়বার বিপুল জয় পেয়েছিলো। প্রথমবার ক্ষমতায় আসার সাড়ে চার বছরের মধ্যে তার সরকার দারিদ্র্য বিমোচন, অবকাঠামো সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানের উদ্যোক্তা সৃষ্টি ও সার্বজনীন স্বাস্থ্যসেবার ন্যায় পরিকল্পনা গ্রহণ করেন। থাকসিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যাতে আড়াই হাজারেরও অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে।দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোয় বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হস্তে দমন করেন। কিন্তু ২০০৬ সালে একটি টেলিকম কোম্পানি বিক্রয়কে কেন্দ্র করে থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তখন তিনি বিদেশে থাকা অবস্থায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করে। এরপর থাকসিন সিনাওয়াত্রা ও তার রাজনৈতিক দলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর মি. থাকসিন ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। এর অল্প সময় পরেই ২০১১ সালে থাকিসন সমর্থিত রাজনৈতিক দল ফিউ থাই পার্টি নির্বাচনে জয়লাভ করে এবং তার বোন ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হন। অতিসম্প্রতি থাইল্যান্ডের সেই ক্ষমতচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা হবেন দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
পাকিস্তানের নওয়াজ শরীফ:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক জীবন বেশ উত্থান-পতনের ভেতরে দিয়ে যাচ্ছে। নওয়াজ শরীফ তিনবার ক্ষমতাচ্যুত হয়েছেন এবং বারবারই ক্ষমতায় ফিরে এসেছেন। তিনি তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এবং তিন বারই তিনি মেয়াদ শেষ হবার আগেই ক্ষমতা হারিয়েছেন – প্রথমবার রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন, দ্বিতীয়বার সেনাবাহিনী তাঁকে হটিয়েছে, এবং ২০১৭ সালে আদালতের মাধ্যমে। সর্বশেষ নওয়াজ শরীফের দল সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। ২০২৪ সালের নির্বাচনে নওয়াজ শরীফের দল ৭৫ আসনে জয়লাভ করে। পরে রাজনৈতিক শরীকদের নিয়ে সরকার গঠন করা হলে তার ভাই শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন।
এতো গেলো ক্ষমতাচ্যুত হবার, ব্যার্থ হবার, পুনরায় পূর্ণদ্যমে ক্ষমতাসীন হবার বিষয়, কিন্তু কামব্যাক করা প্রতিটি শাসক ও দল তাদের ঘৃণা আর ষড়যন্ত্রের পাহাড় ডিঙিয়ে সফলতা অর্জনের কৌশল বিষয়ক অনেক গবেষণাধর্মী লেখা আছে ইংরেজি ভাষায়।
সেগুলো থেকে সদ্য ক্ষমতাচ্যুতরা গবেষণা করে সফলতার জন্য পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা ঠিক করতে পারে। তবে নিজে স্টাডি ও ঘাটাঘাটি করে যেটুকু বুঝেছি তাতে এটা বুঝেছি যে, সেগুলো কোন কাউয়া, মাথামোটা গর্দভ, তেলকারবারী, চুলবিলি করে দিয়ে মন্ত্রী হওয়া বেটি, পলিটিক্যাল প্যারেন্ট’স এর ড্রইংরুম পলিটিশিয়ান কিডস, বুক ফইট্যা যাওয়া মমতাজ, বেয়াদব মাঠের খেলোয়াড়, খাটের খেলোয়াড়, সিনেমা পর্দায় ইয়া ঢিসুম করা হঠাৎ রাজনীতিবিদ অথবা মূর্খ টাকাওয়ালা রাজনৈতিক অপদার্থগুলোকে দিয়ে সম্ভব নয়।
প্রতিটি ক্ষেত্রেই বিশ্বমোড়লদের রিজিওন বেইজ বা আঞ্চলিক জিওপলিটিক্যাল কতৃত্ববাদ প্রতিষ্ঠার কিছু ছক বাধা সুত্র পরিলক্ষিত! তারমধ্যে বিশেষ করে এই কয়েকটা কৌশলই তারা অবলম্বন করে যেমন কোন দেশের শতভাগ গনতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রক্ষায় আজ্ঞাবহ এবং সুবিধাজনক না হলে গণ-অভ্যুত্থান বা সেনা-অভ্যুত্থানে উৎখাত, পরবর্তীতে আভ্যন্তরীন কোন্দল সৃষ্টি বেশীর ভাগ দেশেই গৃহযুদ্ধ এবং চরম দুর্ভিক্ষ সৃষ্টি কিংবা মুসলিম প্রধান দেশ হলে রেডিক্যাল বা চরমপন্থার ইসলামিজমের অভিযোগ তুলে শান্তি প্রতিষ্ঠার নামে ঘাঁটি স্থাপন অথবা পার্শ্ববর্তী দেশের সাথে সংঘাত সৃষ্টি করে অঞ্চলটাকে অস্থিতিশীল করে তাদের কতৃত্ব প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা। এই কয়েকটাই থিওরী বা সুত্র, প্রমান স্বরূপ ইরাক, কুয়েত, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইউক্রেন কিংবা সদ্য প্রণিত আমাদের মার্কিন ফোর্থ ক্যাটেগরী রেডলিস্ট সঙ্গী ইয়েমেন, কঙ্গো, হাইতি, বুরকিনা ফসো, সোমালিয়া সহ অন্যান্য অস্থিতিশীল দেশগুলোর ইতিহাসের দিকে তাকালেই সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এসব দেশের জনগণ এখন অনুভব করে সেই প্রচলিত বাংলা প্রবাদটি ” সুখে থাকতে তাদের ভুতে কিলিয়ে ছিলো!”। এখন নিজেরাই নিজেদের কাটাকুটি খেলছে অথবা পার্শ্ববর্তী রাষ্ট্র বা বিশ্বমোড়লরা, ইভেন আমাদের প্রতিবেশী মায়ানমারও আরেক মোড়ল চীনের গেম ফিল্ড এখন! মার্কিনিরা এবং ইন্ডিয়াও খেলার মাঠে নামার জন্য ওয়ার্মআপে আছে কিন্তু সেক্ষেত্রে গেম ফিল্ডটা বিস্তৃত হয়ে ভারতের সেভেন সিস্টার্স এবং বাংলাদেশও ফিল্ড এরিয়ায় ঢুকে যাবার সমূহ সম্ভাবনার মূহুর্তে। চায়না অরুণাচল সম্পূর্ণ দখলে নিয়ে শিলিগুড়ি পর্যন্ত এসে চিকেন নেক বিছিন্ন করে দিলে ভারতের সেভেন সিস্টার্স কন্ট্রোল এবং আয়ত্তে রাখার জন্য একমাত্র রুট বাংলাদেশ, এমনকি সেক্ষেত্রে চীনের সাথে তাদের বোঝাপড়া করতে হলেও বাংলাদেশের ভূখন্ড ছাড়া তাদের কোন পথ নেই। এমুহূর্তে বাংলাদেশের যে অবস্থা এবং আপাতদৃষ্টিতে ক্ষমতাসীন যারা তারা সহজভাবে ভারতকে সে সুযোগ বা সহায়তা যেটাই বলি তারা দেবেনা। অন্যদিকে ভারতের নিজের দেশের এতো বড় অংশ হাতছাড়া করতে ভারত চাইবে না, এমনকি কোন দেশই চায় না। সেক্ষেত্রে তারা সর্বচ্চো চেষ্টা করবেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে বলা বক্তব্য অনেক ইঙ্গিত বহন করে। আবেগ ছাড়া বুদ্ধি-বিবেক দিয়ে চিন্তা করলে বলা যায় পারমাণবিক শক্তিধর দেশের সাথে আমাদের সক্ষমতা তার উপরে দেশের এই নাজুক রাজনৈতিক এবং অভ্যন্তরীন নিরাপত্তার ব্যাবস্থায় বোঝাপড়া কঠিনতো বটেই সেই সঙ্গে এসব বিষয়ে চীন যুক্ত থাকায় আমেরিকাও ভারতের পক্ষেই কাজ করবেই এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আর আমেরিকার চিরাচরিত চরিত্র তারা যাকে তৈরী করে তাদের উদ্দেশ্য হাসিল হলে কিংবা তাকে দিয়ে উদ্দেশ্য হাসিল না হবার সম্ভাবনা থাকলে আমেরিকার হাতেই সে ধ্বংস হয়। মার্কিনিরা কারো বন্ধু নয়, এক ওসামা বিন লাদেনের উদাহরণের পরে আর বেশী কিছুর দরকার হয়না, কিংবা মিখাইল গর্বাচভের কথাও বলা যেতে পারে রাশিয়া টুকরো টুকরো করে সেই গর্ভাচেভের বন্ধু মার্কিনিরা তাকে স্বার্থ হাসিলের পর পীঠ দেখিয়ে দিয়েছিলো!
একজন ভোটে নির্বাচিত শাসক যখন দীর্ঘসময় রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার এবং সেই রাজনৈতিক দলের একটি ইমেজ গড়ে ওঠে। সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুটোই হতে পারে। এদেশের কিছু বিষয় একটু অন্যরকম মনে হতে পারে, নব্বইয়ের তীব্র গনঅভ্যুত্থানের পরে এরশাদ এবং জাতীয় পার্টি কখনও ক্ষমতাসীন হতে পারে নাই এটা অনেকে বলতে পারেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় স্বৈরাচার তকমা এবং দুর্নীতির অভিযোগে জেল খাটা সহ নানা বিতর্কিত কর্মকান্ডের পরেও জাতীয় পার্টি ক্ষমতার কাছাকাছি যেতে পেরেছে, নির্বাচনে অংশগ্রহণতো বটেই এমনকি বিতর্কিত বা যেভাবেই হোক সংসদীয় প্রধান বিরোধী দলের আসন সহ তাদেরকে যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে টেনেহিঁচড়ে নামিয়েছে তাদেরই সরকার গঠন করতে এই জাতীয় পার্টির সাথে কোয়ালিশনের সহায়তা নিতে হয়েছে। নব্বইয়ের পর থেকে বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিই মূলত ক্ষমতাসীন হলেও শুধু এই জাতীয় পার্টি এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী ও চলাকালীন ভূমিকা কেন্দ্রীক আরেক বিতর্কিত দল জামায়াতে ইসলামীও সহযোগী হিসাবে নিয়ে তাদের নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে। রাজনীতি থেকে একেবারে বিছিন্ন করা গেছে কোন দলকে এমন নজির নেই বললেই চলে। মাত্র কিছুদিন আগে জুলাই-আগস্ট ২০২৪ এ এই জামায়েতে ইসলামী ও নিষিদ্ধ করা হয়েছিলো, সেসময়ের চিত্র আর এখনকার জামায়াতে ইসলামীর চিত্র আকাশ আর পাতালের সাথে তুলনা যোগ্য। তারাও ফিরে এসেছে দোর্দন্ড প্রতাপে এবং বলা চলে ভয়ংকর রূপে ফিরে এসেছে।
অনেকে জার্মানীর হিটলার এবং তার নাৎসী বাহিনীর কথা বলতে পারেন! তবে এখানে একটু খেয়াল রাখতে হবে হিটলার কোন রাজনৈতিক ব্যাক্তি ছিলো না এবং নাৎসী কোন রাজনৈতিক দলও ছিলোনা।
যাই-হোক, অন্যদিকে নব্বই পরবর্তী সময়ে বড়সড় আন্দোলনের মাধ্যমে ২০০৬-এ বিএনপি ক্ষমতা ছেড়ে দেবার পরে তাদেরও স্বৈরাচারতন্ত্রের চিত্র, দূর্নীতির খতিয়ান আমাদের সামনে এমন বড় আকারে এসেছে তাতে এরশাদ-জাতীয় পার্টির অতীতের স্বৈরতন্ত্র ও দূর্নীতির খতিয়ান একেবারে নগণ্য মনে হয়েছে আমাদের মতো সাধারণের কাছে। এমনকি কিছুকাল আগে ৫ আগস্ট ২০২৪ পূর্ববর্তী আওয়ামী ক্ষমতাসীন সময়ে বিএনপির নামে স্বৈরাতন্ত্র ও দূর্নীতি চিত্র অনেক বড় মনে হতো, গণমাধ্যমগুলোতে এতো বড় করে দেখানো হতো তাতে তাদের ঐসব রেকর্ডে জাতীয় পার্টির স্বৈরশাসনামলের সব অপকর্ম জনগণের মন থেকে মুছে গিয়েছিলো! এখন আবার সদ্য ক্ষমতাচুত্য আওয়ামী লীগ কে জড়িয়ে সবকিছু এতো ব্যাপকভাবে দেখানো হচ্ছে গণমাধ্যম সহ সবখানে সেখানে জাতীয় পার্টির আমলনামা খতিয়ানের বাইরের হিসাবে গিয়ে ম্লান শুধু নয় একেবারে নস্যি আর বিএনপি বা তাদের শীর্ষ নেতাদের নামে এতোদিনের সবকিছুও একেবারে গণ্য করার পর্যায়ে নেওয়ার মতো মনে হচ্ছেনা! জটিলতায় না গিয়ে সরলভাবে দেখলে এমুহূর্তে নির্বাচন দিলে বিএনপি নিরঙ্কুশভাবে শাসন ক্ষমতায় যেতে পারবে এটা বলা যায় তবে দিন যত গড়াবে, নির্বাচনের যত দেরী হবে তাদের এই অবস্থান আদৌ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!
শুরুতেই বলেছি গণঅভ্যুত্থান পরবর্তী কেন সময়ে দেশ পরিচালনা করা অনেক কঠিন বিষয়, রাজনৈতিক জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে সেটা আরও দূরূহ, ফলশ্রুতিতে দেশটার আর দেশের মানুষের ভাগ্যে কি আছে সামনে সেটা অনিশ্চিত হয়ে পড়ে! জনগণের পালস সবসময়ই পরিবর্তনশীল, পদ্মা সেতু উদ্বোধনের সময় সারা দেশের উচ্ছাস দেখে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্তুতিগাথা দেখে মনে হয়েছিলো এদেশে আওয়ামী লীগের সমর্থক ছাড়া কোন দলতো দূরে থাক, কোন মানুষই নাই! ২০০৬ সালের ২৮ অক্টোবরের আগের ব্যাপক জনসমর্থের বিএনপির ঐ দিনের পরে একই চিত্র দেখা গিয়েছিলো বেশ কিছু সময়। তবে তারাও কাম-ব্যাক করেছে এবং এখন কোন অবস্থানে আছে তা থেকেও বোঝার অনেক বিষয় দৃশ্যমান। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের এই পতনের কারণ তাদের কর্মফল, আন্তর্জাতিক- দেশীয় ষড়যন্ত্রের সফল বাস্তবায়ন অথবা যেটাই হোক এবং দেশ ছেড়ে শীর্ষ নেতাদের চেলে যাওয়াই হোক এদেশের কেনো পৃথিবীর অন্যসব দেশের দিকে তাকালেই বোঝা যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়েতে ইসলামীকে কখনোই নিশ্চিহ্ন করা যাবেনা। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে প্রাকটিস অতীতে চালু হয়েছিলো তা ক্রমেই বেড়ে বিভৎস ও ভয়ংকর পর্যায়ের প্রাকটিসে চলে যাচ্ছে। ভালো ছাত্র বা ফার্স্টবেঞ্চার কিংবা বিরাট শিক্ষিত, সুশীল ব্যাক্তির রাজনীতি করা এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করার ইতিহাস পৃথিবীতে খুবই নগণ্য। রাজনীতি পাঠ্যবইয়ের কোন সাবজেক্ট না এবং পড়ালেখা করে রাজনীতি শাস্ত্রের ডিগ্রিও বাস্তবের মাঠের রাজনীতিতে কোন ভ্যালু রাখেনা। আওয়ামী লীগের শোচনীয় পরিণতির আরেকটা বড় একটা কারণ প্রোপার পরিক্ষিত রাজনৈতিক ব্যাক্তিদের বাদ দিয়ে অর্থ-বিত্তশালী, অভিনেতা, শিল্পী, খেলোয়াড়, ব্যাবসায়ী, তেলবাজদের রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করে রাজনৈতিকনেতা বানানো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের যদি মমতাজের জনপ্রিয়তার বা সাকিবের মতো খেলোয়াড়দের উপর নির্ভর করতে হয় তাহলে সেক্ষেত্রে তা তাদের দেউলিয়াপনাই প্রদর্শন করে।
রাজনীতি নিজেই একটা প্রাকটিক্যাল বেজড সাবজেক্ট এবং তা রাজপথ আর জনগণের পালস স্টাডি করে করতে হয়। ল্যাটিন শব্দবন্ধ ভেনি, ভিডি, ভিসি(veni, vidi, vici) অর্থাৎ আসলাম, দেখলাম, জয় করলাম এতো সোজা মনে করা নিছক বোকামি। রাজনৈতিক পরিপক্বতা, অভিজ্ঞতা, সক্ষমতা বোঝার জন্য পরিপূর্ণ রাজনৈতিক চর্চা করতে হয়, জনগণের পালস বোঝার অভিজ্ঞতা অর্জন করে ক্ষমতাসীন হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। এজন্যই সারা বিশ্বে কোন দেশ নেই যেখানে পলিটিক্যাল পার্টি ও পলিটিক্যাল ব্যাক্তি ছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সামরিক শাসক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিলেও একটা সময় তাকে নির্বাচনের আশ্রয় নিয়েই জনগণের ম্যান্ডেট নিতে হয়। রাষ্ট্র চালানো বা দল গঠনের জন্য রাজনৈতিক চর্চা, বয়স এবং অভিজ্ঞতা অনেক বড় ফ্যাক্ট। এখন পর্যন্ত যার বা যাদের সংসারের দায়িত্ব ঘাড়ে নেবার বয়স- ম্যাচিউরিটি আসে নাই তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনার মতো বড় বিষয় সম্ভবপর কতটা তা দৃশ্যমান! অন্যদিকে পৃথিবীর প্রায় সবদেশে এবং প্রায় সবচাকুরীতে রিটায়ারমেন্টের বয়সসীমা ৫৯-৬২, কারণ হয়তো হতেপারে এই বয়সের পরে মানুষের আউটপুট দেবার মতো আর কিছু থাকেনা।
পরিশেষে নিজের একটা গল্প বলি – ১৯৮৯/৯০ সালের দিকে ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তৎকালীন শহরের সেরা শিক্ষকের কাছে প্রাইভেট বা কোচিং করতাম। স্বভাবতই সেরা শিক্ষক হওয়ায় ওনার ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক ছিলো। তিনি একসময় ব্যাচ ভাগ করলেন বৃত্তি পাবার সম্ভাবনাময় ও তুলনামূল ভালোদের নিয়ে A ব্যাচ এবং অপেক্ষাকৃত দুর্বলদের নিয়ে B ব্যাচ। আমি আর আমার আরেক সহপাঠী বন্ধু একই এলাকায় বাসা হওয়ায় একসঙ্গে কোচিংয়ে যেতাম এবং ফিরতাম। স্যারের এই ব্যাচ বিভক্তিতে আমি A ব্যাচে এবং সেই সহপাঠী B ব্যাচে পড়লো এবং আমাদের কোচিংয়ে যাওয়া আসার টাইমও ভিন্ন হয়ে গেলো। পরের দিন আমাদের ব্যাচের কোচিংয়ের সময় সেই বন্ধুর বাবা তাকে নিয়ে স্যারের কাছে আসলেন এবং A ব্যাচ, বB ব্যাচের বিষয়টা জানতে চেয়ে তাকেও আমাদের সাথে অন্তুর্ভুক্ত করার অনুরোধ করলেন। স্যার তখন তাকে একটা উদাহরণ টেনে তার অপারগতার বিষয়টি বুঝিয়ে ছিলেন, ঘটনা এখনও মনে আছে। উদাহরণটা ছিলো এরকম যে ” হালচাষ করতে হালের দু’পাশে একই সক্ষমতা সম্পন্ন গরু দিতে হয় তাহলে মলন মলা ও হালচাষ ঠিকভাবে হয়। অন্যথায় যদি আপনার হালের একপাশে একটা সবল গরু এবং অন্যপাশে দুর্বল গরু কিংবা একটা ছোট বাছুর জুড়ে দেন, তাতে কি আপনার হালচাষ হবে? হাল একটুও আগাবে না, হালচাষতো হবেই না বরং আপনার জমির সর্বনাশ হবার সাথে সাথে হাল ভেঙে যাবে, আর গরু দুইটারও শোচনীয় পরিণতি হবে। আমি শুধু আমার গোয়ালে A-ব্যাচ, B-ব্যাচ না আরেকটা C-ব্যাচও করেছি সেটাতে প্রতিক্লাসে দুই-তিন বছর করে থাকা বুড়ো গরুও আছে, সেগুলোকে বলা যায় প্রাইমারী স্কুলের গন্ডি পার হবার রিটায়ারমেন্ট এইজ এবার পার করে ফেলবে। ওগুলো এবার প্রাইমারী পাশ না করতে পারলে সোজা পড়ালেখা থেকে রিটায়ার করিয়ে দিতে হবে। তো সেই বুড়োগরুও সবল গরুর সাথে দিলে একই দশা হবে। আর যদি ঐ বুড়ো গরু, বাছুরের সাথে হালে দেই তাহলে আমার ভূঁই এবং হালের করুণদশাতো হবেই সাথে লোকজন আমাকেই গরু বলবে। আপনার ছেলে দুর্বল গরু থেকে হালচষার উপযোগী সবল হয়ে উঠলে এই ব্যাচে এনে এই গরুগুলোর সাথে হালে দেবো, দুর্বল থাকলে ঐ বি-ব্যাচের গরুগুলোর সাথে কাজে খাটাবো আর যদি দেখি রিটায়ার এইজে চলে আসছে তাহলে সি-ব্যাচে নিয়ে গোয়াল ভরা করে কিছুদিন রেখে শেষমেশ ব্যার্থ হলে রিটায়ারমেন্টে পাঠিয়ে আপনাকে ঘরে বসিয়ে রাখতে দিয়ে দেবো।” কিজানি! আমরা এখন হালের কোন গরু জোড়ার সমন্বয়ে ভূঁই চাষে আছি! তবে বেশ শংকিত সার্বিক পরিস্থিতি বিবেচনায়!
তবে দেশটা নিজের এবং এই দেশের ভালোমন্দের উপরই আমার এবং আমাদের বাঁচামরা নির্ভরশীল তাই সারাবিশ্বের সার্বজনীন চিত্রের সাথে এদেশেরই অনেক বিষয় গভীর চিন্তার উদ্রেক করে ও শংকা জাগায়। শুধু এদেশ নয় পৃথিবীর এরকম পরিস্থিতির শিকার প্রায় সবকয়টি দেশে সবথেকে বেশী ক্ষতি এবং সাফারিংসের শিকার ক্ষমতাসীন ও ক্ষমতাচুত্য শাসকদের থেকে সাধারণ মানুষই হয়। কি এক অদ্ভুত পরিক্রমা সাধারণ জনগণ ভোট দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে আন্দোলন করে তাদেরকেই শাসন করার দন্ড কারো হাতে তুলে দেয়! শাসনতো বটেই সাথে বোনাস হিসাবে শোষণও এই জনগণের উপর দিয়েই যায়! প্রাণ যাওয়া, জানমালের ক্ষতি, নিরাপত্তাহীনতা, দূর্ভোগ সব আমরা এই নির্বোধ জনগণই ভোগ করি!
জার্মান মনোবিজ্ঞানী এরিক ফ্রম ফ্যাসিবাদী নেতা ও তাঁর অনুসারীদের ওপর গবেষণা করে সিদ্ধান্তে এসেছিলেন, “নিজের ওপর ভরসার অভাবে, স্বাধীনতার যোগ্য না হওয়ায়, আমরা পরাক্রমশালী নেতার দ্বারা চালিত হতে চাই। আমরা যখন প্রকৃত স্বাধীনতা সহ্য করতে পারি না, তখনই আমরা অধীন হওয়ার পথে যাই। আমাদের বাসনা থেকেই জন্ম নেয় দুঃশাসনের। আমরা যেমন, তেমন নেতাই পাই।”
আমরা আমাদের নেতা-নেত্রী-শাসকদের দোষারোপ করি, যে তারা ভাল মানুষ না, চুরি/ বাটপারি/ দুর্ণীতি করে। আসল ব্যাপার হচ্ছে ভাল মানুষদের নেতা কখনো কোন চোর হতে পারেনা আবার চোরেদের নেতাও কখনো কোন ভাল মানুষ হতে পারেনা, সমস্যা আমাদের মাঝেই।
ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআান ও হাদিসের বহুল প্রচলিত ব্যাখা অনুসারে ” যে জাতি যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদের শাসনকর্তা তেমন চাপিয়ে দেন।”
Article by- এস.এম. তাজ আশরাফী, MBA- Liverpool John Moors University, Liverpool, UK. PGDMS- Edexcel- London, UK. Bsc. in Computer Science and Engineering Instructor- (BKIICT)- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। Chief Technical Officer (CTO) United IT Solutions Ltd, Liverpool Info-Tech Bangladesh.