
এ জেড আমিনুজ্জামান রিপন :

পুলিশ সপ্তাহ ২০২৬ বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান করেন গোপালগঞ্জ জেলা পুলিশ- এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) মো. জিয়াউল হক (পিপিএম)
আজ বুধবার (০৬ মে ২০২৬) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা পুলিশ ও মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পরিবারবর্গের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয় কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা প্রত্যেকের হাতে তুলে দেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. জিয়াউল হক, পিপিএম।
গোপালগঞ্জ জেলার পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বাংলাদেশ পুলিশের প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয় কর্তিক প্রদত্ত এই উপহার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতার সহিত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইজিপি মহোদয় ও গোপালগঞ্জ জেলা পুলিশ পরিবারকে।