গোপালগঞ্জে ভিডিপি অ্যাডভান্সড কোর্স (মহিলা) ১ম ধাপ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ভিডিপি অ্যাডভান্সড কোর্স (মহিলা) ১ম ধাপ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউল হক, পিপিএম।

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ভিডিপি অ্যাডভান্সড কোর্স (মহিলা) ১ম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (০৬ মে ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, গোপালগঞ্জ-এর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্‌বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের অংশগ্রহণ এই বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সদস্যদের উদ্দেশ্যে তিনি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাথমিক নিরাপত্তা দক্ষতা, আত্মরক্ষা কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নেতৃত্বের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন।
উল্লেখ্য, দেশের গ্রামীণ ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার এবং নারীর ক্ষমতায়নে আনসার ও ভিডিপি বাহিনীর এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।