গোপালগঞ্জ কাশিয়ানীর ধর্ষণ মামলার হাফিজ ঢাকা থেকে গ্রেফতার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ কাশিয়ানীর ধর্ষণ মামলার হাফিজ ঢাকা থেকে গ্রেফতার।
ধর্ষণ মামলার হাফিজ

গত ১৮ এপ্রিল ক্রাইম নিউজ অনলাইন পত্রিকায় কাশিয়ানী উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত নিউজের ধর্ষণের অভিযুক্ত সেই হাফিজ গ্রেপ্তার।
মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা আসামি হাফিজকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ সদর কোম্পানি (ক্যাম্প) এবং র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি অভিযানিক দল পল্লবী থানাধীন সেকশন-১১ এর আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় গোপালগঞ্জের কাশিয়ানী থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হাফিজ মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী রাজপাট ইউনিয়নের বড়ো বাহিরবাগ গ্রামে ওই আসামি এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নারী কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এবং র‍্যাব-১ এর মেজর রবিউল আলমসহ অন্যান্য কর্মকর্তা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।