
শান্তা মজুমদার :

গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের আদরের নাতি চাঁদ মণ্ডলের পঞ্চম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) জন্মদিন উপলক্ষ্যে পরিবারের আয়োজনে কেক কাটা, দোয়া মহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছোট্ট চাঁদ মণ্ডলের জন্য শুভকামনা জানান।
জানা গেছে, চাঁদ মণ্ডলের জন্মতারিখ ৫ মে ২০২২। জন্মদিনে তার স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন উপস্থিত সবাই।
এদিকে, গোপালগঞ্জের সাংবাদিক মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদ মন্ডলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা চাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবনের প্রত্যাশা করেন।
সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, নাতির জন্মদিন উপলক্ষ্যে সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং শুভেচ্ছা জানানো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।