খুলনায় খুন-সন্ত্রাস-মাদকের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

মো: আল মাসুম খান, খুলনা বিভাগ ব্যুরো চিফ:

খুলনায় খুন-সন্ত্রাস-মাদকের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
খুলনায় চলমান খুন, সন্ত্রাস এবং মাদকের অভয়ারণ্য তৈরি হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, খুলনাসহ সারা দেশে খুন, গুম, সন্ত্রাস এবং মাদকের ভয়াবহ বিস্তার চলছে। প্রশাসনের নীরব ভূমিকা এবং সরকারদলীয় প্রশ্রয়ে খুলনা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে।
বক্তারা অবিলম্বে এসব অপরাধ বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং জনগণের অধিকার আদায়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।