খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৩২৫ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

মো: আল মাসুম খান :

খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৩২৫ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২
খুলনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) বিকালে নগরীর সদর থানাধীন স্টেশন রোড সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩২৫.৫ লিটার মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রূপসার দূর্জনী মহলের আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং খালিশপুর কাশিমপুর এলাকার মোক্তার মোল্যা (৪১)।
অভিযানে নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকন সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে দুইজন বিক্রেতাকে আটক করা হয়েছে। রাতে তাদেরকে চোলাই মদসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আজ সন্ধ্যায় যৌথবাহিনীর সদস্যরা চোলাই মদসহ দু’জন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।