
এস, এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

হঠাৎ করে মাদারীপুর সফরে আসলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুরে তিনি সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীরা তার সফরের উদ্দেশ্য ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
এ সময় তাকে প্রটোকল দিতে দেখা যায় মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম মোহাম্মদ এবং পুলিশ সুপার এহতেশামুল হককে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।
আইন উপদেষ্টার এই আকস্মিক সফর নিয়ে স্থানীয়ভাবে কৌতূহল সৃষ্টি হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।