
এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক :

গোপালগঞ্জে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শনিবার বিকালে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শহরের গেটপাড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যালয়ে এ দোয়া ও মহফিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো, জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কোকো ক্রীড়া পরিষদের জেলার সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক দুলাল, কোকো ক্রীড়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ সভাপতি ইমতিয়াজ মাহামুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজীসহ জেলা ও উপজেলা এবং পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি, আরাফাত রহমান কোকো
জীবনের স্মৃতি স্বরন করে ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।