
আবিদুর রহমান আনসারী
সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এবং প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, মোবাইল নিষিদ্ধ এবং বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার পরিবেশ নিয়ে। পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।