“মার্চ ফর জাস্টিস” কর্মসূচি আগামীকাল জাতীয়তাবাদী ছাত্রদলের।।

এ জেড আমিনুজ্জামান রিপন:

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছাত্রদলের

আগামীকাল শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, দুপুর ২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শেখ হাসিনার আওয়ামী সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সকল ছাত্র সংগঠনের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা। এছাড়া, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সকল নেতাকর্মীসহ ছাত্রসমাজকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।