র‍্যাব-৬ কার্যালয়ে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

র‍্যাব-৬ কার্যালয়ে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

খুলনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১টায় র‍্যাব-৬ এর ব্যাটালিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ (বিজিবিএমএস)-এর আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জাহিদুল হাসান (বিপিএম-সেবা)। এ সময় তাকে স্বাগত জানান র‍্যাব-৬ এর অধিনায়ক।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়ানো হয়। পরে কেক কেটে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম), পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (বিপিএম-বার), কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান (পিএসসি), কোস্ট গার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম (পিসিজিএম, পিএসসি, বিএন) এবং স্কুল অব লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট (SOLAM)-এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এ. মনিরুজ্জামান (এস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।