গোপালগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত।

শান্তা মজুমদার, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত।
গোপালগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত।

২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল বশার মিয়া, উপ-পরিচালক বাংলাদেশ কৃষি সম্পসারন আধিদপ্তর গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি শিকদার শহিদুল উসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, চেয়ারম্যান সদর করপাড়া ই্ইউনিয়ন হাবিবুর রহমান (সোনা মিয়া), ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোবরা ইউনিয়ন কাজী সালাহ্ উদ্দিন নাঈম সহ সংস্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীবিন্দ।
এ সময় বক্তব্য কালে গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নলিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। আমাদের দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু শুধু উৎপাদন বাড়ালেই হবে না—আমাদের লক্ষ্য হতে হবে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, কৃষকদের জীবনমান উন্নত করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও টেকসই করা।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্ম কৃষির আধুনিক দিক, পুষ্টি ব্যবস্থাপনা এবং গ্রামীণ উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে। তারা মাঠ পর্যায়ে কাজ করে কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে, যা ভবিষ্যতে একটি দক্ষ ও সচেতন নেতৃত্ব তৈরি করতে সহায়ক হবে।