
রংপুর জেলা প্রতিবেদক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রিয়াজুল হক সাগর বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর নতুন দায়িত্বে নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই দেশের জনগণের প্রত্যাশা।
রিয়াজুল হক সাগর আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা করছি।
অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পথ সহজ ও সমৃদ্ধ হোক—এই প্রার্থনাও করেন তিনি।