বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন এ্যাড. রুহুল কবির রিজভী।

এস এম তাজ আশরাফী :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন এ্যাড. রুহুল কবির রিজভী।
এ্যাড. রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। সংগঠনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রুহুল কবির রিজভীর ওপর অর্পণ তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের স্বীকৃতি। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক পথচলায় স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রুহুল কবির রিজভী সাহস, ত্যাগ ও আপসহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

মানুষের অধিকার রক্ষা এবং নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও রিজভীর মানবিক ভূমিকার কথা তুলে ধরে ‘আমরা বিএনপি পরিবার’ বলেছে, তাঁর এ ভূমিকা সংগঠনটির মানবিক কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

সংগঠনটির পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ তাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল কবির রিজভীর দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে গণতন্ত্র, মানুষের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে বলে তারা বিশ্বাস করেন।