
ক্রাইম নিউজ ডেস্ক :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৮৬টি গাড়ি ডাম্পিং এবং ২৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ২১৬টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪৩টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ সর্বমোট ৩৫৩টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ ২১৯টি মামলা করা হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ২২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৭টি বাস, ১৩টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৭৬টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৭টি মামলা করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।