মোল্লাহাটের ইউপি চেয়ারম্যান রেজাউল বেনাপোল বর্ডারে আটক।

মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ,খুলনা :

মোল্লাহাটের ইউপি চেয়ারম্যান রেজাউল বেনাপোল বর্ডারে আটক।
ভারতে চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে বেনাপোল পোর্ট ইমিগ্রেশন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৫ জুন বিকালে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সে বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার চাঁদের হাট গ্রামের মৃত: মুকবুল শেখের ছেলে। পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল মিতা গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, গত বছরের সেপ্টেম্বরে মোল্লার হাট থানায় তার নামে মামলা রয়েছে। আটক ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে মোল্লার হাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।