
মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচর নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গির কবির লিপটন কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার ৫ জুন গভীর রাত থেকে শুক্রবার ৬ জুন সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর অভিযানে ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগাজিন, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান গণমাধ্যমের সাংবাদিকদের কাছে বলেন, এক সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশ কিছু জিডি রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ চারজন গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।