মোমিনুল ইসলামের ফুলেল শুভেচ্ছায় শাপলা অ্যাওয়ার্ড জয়ী কাব স্কাউট জারিফ ওয়ালিকে সংবর্ধনা।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

মোমিনুল ইসলামের ফুলেল শুভেচ্ছায় শাপলা অ্যাওয়ার্ড জয়ী কাব স্কাউট জারিফ ওয়ালিকে সংবর্ধনা।

বাংলাদেশ স্কাউটস, খুলনা রেলওয়ে জেলার কাব স্কাউট “জারিফ ওয়ালী” কাব কার্নিভ্যাল–২৫-এ মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস-এর হাত থেকে শাপলা অ্যাওয়ার্ড অর্জন করে গৌরব অর্জন করেছে।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সুন্দরবন রেলওয়ে স্কাউট গ্রুপের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জারিফকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
০৫ জুলাই ২০২৫ ইং তারিখ রাতে খুলনার হোটেল ক্যান্টনে জারিফ ওয়ালীর সম্মানে আয়োজিত এক ডিনার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এল.টি. প্রফেসর মো: জিল্লুর রহমান, এ.এল.টি. ফজলুল বারী মল্লিক, এড. মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসের এডমিন অফিসার ও রেলওয়ে স্কাউট লিডার সাহেলা সুলতানা এবং জারিফ ওয়ালীর গর্বিত পিতা মো: ফারুক।মোমিনুল ইসলামের ফুলেল শুভেচ্ছায় শাপলা অ্যাওয়ার্ড জয়ী কাব স্কাউট জারিফ ওয়ালিকে সংবর্ধনা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন রেলওয়ে স্কাউট দলের সাধারণ সম্পাদক মো: নিয়াজ নেওয়াজ।