
এ জেড আমিনুজ্জামান রিপন :

পি আর পদ্ধতি বলতে এখানে বোঝানো হয়েছে নির্বাচন ব্যবস্থায় ব্যবহৃত পারসোনাল রেসপেকটেশন (পি আর) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি।
এই পদ্ধতি এমন এক ধরনের ভোটের পদ্ধতি যেখানে একটি দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে তাদের আসন বরাদ্দ করা হয়। এই পদ্ধতিতে কেউ যদি ১০% ভোট পায়, তবে তারা সংসদের মোট আসনের ১০টি পাওয়ার অধিকার রাখে। যদি একটি দল ৩০% ভোট পায়, তারা পাবে প্রায় ৩০টি আসন। যদি আরেকটি দল ১৫% ভোট পায়, তারা পাবে প্রায় ১৫টি আসন। এই পদ্ধতিতে ছোট দলগুলিও প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পাবে, যদি তারা নির্দিষ্ট পরিমাণ ভোট পায়।
বাংলাদেশে বর্তমানে ফার্স্ট পাস্ট দা পোস্ট(এফপিটিপি)পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি চলমান। এই নির্বাচন পদ্ধতিতে প্রথম ভোটজয়ী নির্বাচন চালু আছে । যার মূল বিষয় হচ্ছে যে সর্বাধিক ভোট পাবে সেই নির্বাচিত প্রতিনিধি বা বিজয়ী প্রর্থী
এই (এফ টি পি টি)নির্বাচন পদ্ধতির নিয়মে সে জাতীয় সংসদের একটি আসন পাবে। সে যদি মোট ভোটের শতকরা ৩০/৩৫ ভাগ পায় তবুও সে বিজয়ী হয়। এ ক্ষেত্রে দেখা যায়, একটি দল শতকরা ১০/১৫ ভাগ ভোট পেয়েও সংসদে ঢুকতে পারে না।
জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির পক্ষে কারণ তারা দেশে অনেক স্থানে তুলনা মূলকভাবে কম ভোট পেলেও সার্বিকভাবে অনেক ভোট পায়।
বর্তমানে দেশের চলমান এফপিটিপি পদ্ধতিতে তাদের সংসদে আসন পাওয়া কঠিন। পিআর পদ্ধতি চালু হলে তারা অনুপাত অনুযায়ী সংসদে আসন পেতে পারে বলে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই পদ্ধতিতে (পি আর) নির্বাচন প্রক্রিয়া চালু হলে দেশের ছোট দল গুলো সবচাইতে বেশি সুফল পাবে।