মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর আগেই লিটারে ২০ টাকা বেশি করায় নিগি পাম্পে হট্টগোল। 

নিজস্ব প্রতিবেদক গোপালপুর :

মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর আগেই লিটারে ২০ টাকা বেশি করায় নিগি পাম্পে হট্টগোল। 

দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপের মধ্যেও কয়েক মাস দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর আগেই লিটারে ২০ টাকা বেশি করায় নিগি পাম্পে হট্টগোল। 

বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।

সরকারের নতুন সিদ্ধান্তে একদিকে জ্বালানি তেলের বাজারমূল্য সমন্বয় হলো, অন্যদিকে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট খাতের ভাড়া বা পণ্যমূল্যে কী ধরনের পরিবর্তন হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে

মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর আগেই লিটারে ২০ টাকা বেশি করায় নিগি পাম্পে হট্টগোল। 

 

 

এর আগে চলতি বছরের এপ্রিলে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এবার নতুন করে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হলো।