
এমডি আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

বাংলাদেশের মানচিত্রের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দেশের বদ্বীপ খ্যাত পদ্মা, মেঘনা অঞ্চলে বিগত বছরে প্রায় ৫০ টিরও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ জেগে উঠেছে। জেগে ওঠা সমষ্টিগত দ্বীপের হিসাব করলে শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। নদী থেকে দৃশ্যমান দ্বীপে ইতোমধ্যেই মানুষের বসবাস করছে। বাংলাদেশের মানচিত্রের আয়তন বৃদ্ধি পেয়েছে বহুগুণ। গত ৫৩ বছরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময়ে দেশের ভূখণ্ডের আয়তন বেড়ে চলেছে। উল্লেখ্য বাংলাদেশের উপকূল অঞ্চলে নদীর মধ্যে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এই কারণেই বাংলাদেশের আয়তন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ৭০ সালে দ্বীপ জেলা ভোলায় আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সাইক্লোন। ৭০ এর দশকে সাইক্লোনের পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের দৃশ্যমান ও ভূরাজনৈতিক কূটনৈতিক বিভেদ। বাংলাদেশের ভূ বিশ্লেষকদের মতে,দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে বাংলাদেশ – ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। এর পর বসে থাকেনি বাংলাদেশ। কোস্ট গার্ডের দুটি গান বোট প্রেরণ করে এবং ২৫০০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। উল্লেখ্য এরপর ২০১৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে আলোচিত দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দু হাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও দ্বীপ চর কুকরী মুকরি , চর ওসমান, চর কামাল, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়। বাংলাদেশের মধ্যে বহমান ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে আনুমানিক ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বায়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। নদীর ভাঙা-গড়ার প্রকৃতির কারণে প্রতিবছর প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের।