বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা।

এস এম আজাহার হোসেন,ব্যুরো চিফ মাদারীপ :

বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) মাদারীপুর জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে ডা. মো. গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক পদে ডা. মো. আলী আকবর মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার মাদারীপুর সদরের নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। সাধারণ সম্পাদক ডা. মো. আলী আকবর দায়িত্ব পালন করছেন মাদারীপুর সদরের আছমত আলী খান সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ. এম. আমিনুল ইসলাম (ফোরকান), যিনি মস্তফাপুর ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত। সহ-সভাপতি-১ পদে রয়েছেন মো. মনিরুজ্জামান মনির (পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) এবং সহ-সভাপতি-২ পদে রয়েছেন মো. ফারুক আলম খোকন হাওলাদার (হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার, কালকিনি)।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক-১ পদে মোহাম্মদ মাইনুল হাসান (স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল), কোষাধ্যক্ষ পদে মো. মশিউর রহমান (রিপন) (মাদারীপুর হেলথকেয়ার হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন মৃধা (প্রত্যাশা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার), দপ্তর সম্পাদক পদে মো. সৌরভ হোসেন আরিফ (মাদারীপুর হেলথকেয়ার হাসপাতাল), সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল খায়ের খান (আধুনিক শিশু নার্সিং হোম, শিবচর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. কবির হোসেন (কে.আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো. আ. খালেক, ডা. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন উকিল, মুন্সী আ. রব, মিম রহমান, মো. জাকির হোসেন হাওলাদার, আব্দুল বারেক মুন্সী, মো. আলাউদ্দিন শরীফ, মো. ফজলুল হক এবং মোজাম্মেল হোসাইন তুহিন।

নতুন কমিটি আগামী ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে মাদারীপুর জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করা এবং জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী পরিষদ সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি মাদারীপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।