নাপোলে ১০টি স্বর্ণের বার উদ্ধার।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

নাপোলে ১০টি স্বর্ণের বার উদ্ধার।
যশোর জেলার শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আজ রোববার ৪ মে দুপুর ১২ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আহত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিং গাইল থানার জনম টোপ গ্রামের সুনীল ঘোষের ছেলে। শার্শা থানা পুলিশ জানায়, শার্শা থানার পুলিশ চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি টহল দল সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর দেহ তল্লাশি চালিয়ে তার জিন্সের প্যান্টের পকেট থেকে ১ কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং স্বর্ণের চালানটি যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে