
মো: আল মাসুম খান ব্যুরো চিফ, খুলনা :

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম আজ ৩ মে ২০২৫ তারিখ বেলা ১১:৩০ টায় কেডিএ ময়ূরী আবাসিক বি-ব্লকে পূর্ব পাশের চৌরাস্তায় চেকপোস্ট বসায়। হরিণটানা থানা পুলিশের চেকপোস্ট হতে পুলিশ সন্ত্রাসী হাফিজুল শেখ (২৪), পিতা-ইউসুফ শেখ, সাং-পুটিখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দত্তবাড়ি তরুণ সেনা রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করে। তল্লাশি অভিযানে তার দেহ তল্লাশি করে তার কোমর হতে ম্যাগাজিনে ২ রাউন্ড গুলি ভর্তি ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক যুবকের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে