দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় বাসডুবিতে নিহত ২৬ জনের নাম প্রকাশ।

ক্রাইম নিউজ ডেস্ক :

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় বাসডুবিতে নিহত ২৬ জনের নাম প্রকাশ।
এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে এবং বেশিরভাগই রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অধিকাংশ মরদেহ বাসের ভেতর থেকেই পাওয়া গেছে।
দুর্ঘটনাটি ঘটে ২৫ মার্চ বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে। বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং বাসে প্রায় প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে উদ্ধার হওয়া নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নাম: রেহেনা আক্তার, আহনাফ তাহমিদ খান, মর্জিনা খাতুন, রাজীব বিশ্বাস, জহুরা অন্তি, কাজী সাইফ, মর্জিনা আক্তার, সাফিয়া আক্তার, ইস্রাফিল (শিশু), ফাইজ, শাহানূর, তাজবিদ (শিশু),আরমান খান (চালক), নাজমিরা ওরফে জেসমিন, লিমা আক্তার, জ্যোৎস্না, মুক্তা খানম, নাছিমা, আয়েশা আক্তার, সোহা আক্তার (শিশু), আয়েশা সিদ্দিকা (শিশু), আরমান (শিশু), আব্দুর রহমান (শিশু), সাবিত হাসান (শিশু), উজ্জ্বল (ফল ব্যবসায়ী), জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম।
দৌলতদিয়া ফেরিঘাটের এই দুর্ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বড়ো নৌ-দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ায় অনেক এলাকায় শোকের মাতম চলছে।