
সাবিনা ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার অভ্যন্তরে চলাচলকারী ইজিবাইক, অটোভ্যান ও ভ্যানের যাত্রীভাড়া নির্ধারণ করে দিয়েছেন পৌর প্রশাসক। নতুন এই ভাড়ার তালিকা অনুযায়ী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে নির্দিষ্ট ভাড়ার বেশি আদায় করা যাবে না। যাত্রীদের হয়রানি রোধ এবং চালক-যাত্রী উভয়ের স্বার্থ সংরক্ষণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী—
- পাটগাতী বাজার থেকে পাটগাতী স্ট্যান্ড/জি.টি. স্কুল – ৫ টাকা
- গওহরডাঙ্গা চৌরঙ্গি থেকে পাটগাতী স্ট্যান্ড/জি.টি. স্কুল – ৫ টাকা
- পাটগাতী বাজার থেকে উপজেলা পরিষদ – ১৫ টাকা
- পাটগাতী বাজার থেকে পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড – ১৫ টাকা
- গওহরডাঙ্গা চৌরঙ্গি থেকে পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড – ১৫ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে পাটগাতী স্ট্যান্ড – ১০ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে গওহরডাঙ্গা চৌরঙ্গি – ১৫ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে পাটগাতী বাজার – ১৫ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে জি.টি. স্কুল – ১০ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ – ৫ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে টুঙ্গিপাড়া বাজার – ৫ টাকা
- পাঁচকাহনিয়া ব্রিজ স্ট্যান্ড থেকে হাজী বাড়ি ব্রিজ – ৫ টাকা
- গওহরডাঙ্গা চৌরঙ্গি থেকে কাজীরপুল – ১০ টাকা
- পাটগাতী বাজার থেকে কাজীরপুল – ১০ টাকা
- পাটগাতী স্ট্যান্ড থেকে পাটগাতী লঞ্চঘাট – ১০ টাকা
- গওহরডাঙ্গা চৌরঙ্গি থেকে পাটগাতী লঞ্চঘাট – ১০ টাকা
- উপজেলা পরিষদ থেকে পাটগাতী স্ট্যান্ড – ১০ টাকা
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ভাড়ার তালিকা সকল চালককে মেনে চলতে হবে। কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাত্রীদেরও নির্ধারিত ভাড়া পরিশোধ করে ভাড়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
পৌর প্রশাসনের এ উদ্যোগে টুঙ্গিপাড়া পৌর এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।