টুঙ্গিপাড়ায় নতুন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বিশ্বজিৎ কর্মকারের যোগদান।

সাবিনা ইয়াসমিন কনা, টুংগীপাড়া প্রতিবেদক: 

টুঙ্গিপাড়ায় নতুন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বিশ্বজিৎ কর্মকারের যোগদান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) হিসেবে বিশ্বজিৎ কর্মকার বুধবার (২২ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে বিশ্বজিৎ কর্মকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “টুঙ্গিপাড়ার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ে সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারের শিক্ষা-সংক্রান্ত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এ সময় উপস্থিত শিক্ষকরা নবাগত শিক্ষা কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে টুঙ্গিপাড়ার প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তার কর্মজীবনের সফলতা এবং টুঙ্গিপাড়ার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন কামনা করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।