টুঙ্গিপাড়ায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দিদারুল আলম।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দিদারুল আলম।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দিদারুল আলম। বুধবার (৫ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন জহিরুল আলম। কর্মজীবনের বিভিন্ন সময়ে প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব উদ্যোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেন। দায়িত্ব পালনকালে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসিত হয়।

দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে জহিরুল আলম টুঙ্গিপাড়া উপজেলা থেকে বিদায় নেন। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় বাসিন্দারা তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন এবং নতুন কর্মস্থলে শুভকামনা জানান।

নবযোগদানকারী ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউএনওর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রশাসনিক সেবার মান বৃদ্ধি পাবে।