
এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ মাদারীপুর:

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং (শুক্রবার) বিকাল ৩:৩০ টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় অনুমোদিত কমিটির প্রথম মাসিক সভা, আগামীর কর্ম পরিকল্পনা, অভিষেক অনুষ্ঠান, শিক্ষা সফর, ৩১ অক্টোবর/’২৬ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় সাংবাদিক সমাবেশের প্রস্তুতিমূলক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভার প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ফরিদ হেসাইন। সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মহসিন তালুকদার। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, অফিস ঘর, শিক্ষা সফর, নিজস্ব ফান্ড গঠন, অভিষেক অনুষ্ঠান উদযাপন ও ৩১ শে অক্টোবর /’২৬ তারিখ ঢাকায় কেন্দ্রীয় সাংবাদিক সমাবেশ উদযাপনের প্রস্তুতি সহ অন্যান্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন সভার সভাপতি শরীফ ফায়েজুল কবীর। গত ৪/৯/’২৬ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আবুদস সালাম হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের আলোচনার সভার বিষয়াদি এসময় তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবাইকে জোরালো ভূমিকা নেয়ার অনুরোধ জানানো হয়। সভা থেকে দেশ ও জাতির স্বার্থে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতে মাদারীপুর জেলা শাখা কমিটির সকলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এই তথ্যের উপর একটি প্রতিবেদন