গোপালগঞ্জে গ্যাস ব্যবসা নিয়ে বিরোধে যুবককে মারধরের অভিযোগ, আটক – ৪

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে গ্যাস ব্যবসা নিয়ে বিরোধে যুবককে মারধরের অভিযোগ, আটক - ৪

 

 

গোপালগঞ্জের গেটপাড়ার গ্যাস ব্যবসার নিয়ে  বিরোধে কামরুলকে কুপিয়ে জখম করে লিয়া বেগমের ও তার সংঘবদ্ধ দল । এ ঘটনার গোপালগঞ্জ সদর থানা পুলিশ ৪ জনকে আটক করেন।

 

গোপালগঞ্জে গ্যাস ব্যবসা নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৩৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকায় পরিতোষের সেলুনের সামনে এ ঘটনা ঘটে।

আহত কামরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম পশ্চিমপাড়ার মানিক ফকিরের ছেলে। বর্তমানে তিনি গোলাবাড়ীয়া এলাকায় বসবাস করেন।

হামলার খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জ ২৫০ শযাা বিশিষ্ট সদর হাসপাতালে ভুক্তভোগীদের পাশে  দাড়ান গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও আসছে আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী রিয়াজউদ্দিন লিপটন। 

এজাহার সূত্রে জানা যায়, গ্যাস ক্রয়-বিক্রয় নিয়ে কামরুলের সঙ্গে গেটপাড়ার লিয়া বেগমের পূর্ববিরোধ ছিল। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গেটপাড়া এলাকায় পৌঁছালে তানভীর সিকদার, রোহান মুন্সী, শুভ সিকদার, রুবেল কাজী ও লিয়া বেগমসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও কোপানোর অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলায় কামরুলের মাথা, হাত-পা, বুক, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলাকারীরা তার পকেটে থাকা ১২ হাজার ৮৯০ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

এ সময় ঘটনাস্থলে আসা ইমরান মোল্যা (৪০) নামে আরেক ব্যক্তিকেও মারধর এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কামরুল ইসলাম ও ইমরান মোল্যাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় তানভীর সিকদার, রোহান মুন্সী, শুভ সিকদার ও রুবেল কাজীকে আটক করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কামরুল ইসলামের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

 

 

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।