গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা সদর থানাধীন শেরে বাংলা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনার রূপসা থানার মিলকি দেয়াড়া (তেলির মোড়) এলাকার মোঃ মোকলেছ শেখের ছেলে মোঃ শুকুর শেখ (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বশিয়াখালী এলাকার লোকমান মৃধার ছেলে লাল মিয়া (৩৬)। লাল মিয়া বর্তমানে খুলনা সদর থানার শেখপাড়া, জাবেদ আলী লেন এলাকায় নুর ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী। তারা খুলনা সদর থানার মামলা নং-৫, তারিখ ৪ জুলাই ২০২৬, ধারা ১৪৩/৩৪২/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড, ১৮৬০-এর আসামি।
গ্রেপ্তার মোঃ শুকুর শেখের বিরুদ্ধে পূর্বে রূপসা থানায় একটি মামলা রয়েছে।

রূপসা থানার এফআইআর নং-১৮, তারিখ ১৬ মার্চ ২০২৪, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোডে মামলাটি দায়ের করা হয়।

অপর আসামি লাল মিয়ার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩৯, তারিখ ২৮ এপ্রিল ২০১৬, ধারা ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০০৯); খুলনা সদর থানার এফআইআর নং-১, তারিখ ১ মে ২০১৭, ধারা ১৪৭/১৪৩/১৪৯/১৫২/১৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/১০৯ পেনাল কোড, ১৮৬০; খুলনা সদর থানার এফআইআর নং-২৬, তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং সোনাডাঙ্গা থানার এফআইআর নং-২০, তারিখ ২১ ডিসেম্বর ২০২০, ধারা ৩৯২ পেনাল কোড, ১৮৬০।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।