
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা সদর থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার মোঃ আল আমিন হাওলাদার ভেলু (৩২)কে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিলের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানসেটের ওপর থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন হাওলাদার ভেলু (৩২) আকব্বার হাওলাদারের ছেলে এবং আমেনা বেগমের ছেলে।
তার বাড়ি খুলনা সদর থানাধীন বানিয়াখামার এলাকার বি কে মেইন রোডে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ভেলু গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার হিসেবে কাজ করত। বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারকৃত ভেলু শাহবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনের জোড়া খুন মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ভেলুর বিরুদ্ধে লবণচরা থানায় ৩ জুলাই ২০২৬ তারিখে এফআইআর নং-৩, জিআর নং-৮৫ দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১০৯/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া খুলনা সদর থানায় ১৭ জুন ২০২৬ তারিখে এফআইআর নং-২৬, জিআর নং-১৪১ দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে শাহবাগ থানায় ১৬ মার্চ ২০২৬ তারিখে মামলা নং-২৬ দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।