
মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে গোপালগঞ্জ সরকারি কলেজের রেড ক্রিসেন্ট দলের আয়োজিত তিন দিন ব্যপী প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন দিন ব্যাপক আয়োজিত ক্যাম্পে বিশ্বব্যাপী রেড ক্রস, রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় গত ২০শে জানুয়ারি শুরু হওয়া ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ২২শে জানুয়ারি, ২০২৬। গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আত্ম-মানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস, রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে, তা তুলে ধরা হয়।
বৃহস্পতিবার দুপুর ৩টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব রেড ক্রিসেন্ট কলেজ ইউনিট এর কার্যক্রম কে সাধুবাদ দেন এবং মানবতার সেবায় রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক দের কাজ করার আহ্বান জানান, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকাকালীন রেড ক্রিসেন্ট এর মানবিক কার্যক্রম এর স্মৃতিচারণ করে দর্শকদের আবেগাপ্লুত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব শেখ রাকিবুল ইসলাম,। প্রশিক্ষণার্থী দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রম এর মাধ্যমে অধিক জনসংখ্যা কে দক্ষ জনসম্পদে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অত্র কলেজের রেড ক্রিসেন্টের দায়িত্বশীল শিক্ষক জনাব ফকরুজ্জামান, কলেজের সকল সহশিক্ষা কার্যক্রম কে গতিশীল করার আহ্বান করেন। সকল স্বেচ্ছাসেবীদের প্রতি মানবিক কাজ করার উদাত্ত আহ্বান করেন এবং ভবি

ষ্যতে আরো মানবিক কার্যক্রম করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের যুব প্রধান জনাব জুবায়ের খান, উপ- যুব প্রধান মামুন ইসলাম, রাব্বি খা, শেখ সোহাগ, নিতু মণি, উম্মে ফাতেমা সহ জেলা ইউনিটের দায়িত্বশীল স্বেচ্ছাসেবকগণ।