গোপালগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস সহ দশ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত।

Nনিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশসহ দশ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত।
বুধবার (২১শে জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলাফত মজলিস-এর গোপালগঞ্জ কেন্দ্রীয় কার্যালয়ে, দশ দলীয় নির্বাচনি ঐক্যের শরীক দলগুলোর নেতৃবৃন্দদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শরিক দলগুলোর নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস ও অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শরিক দলের অংশ হিসেবে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
পরবর্তীতে, জাতীয় ছাত্রশক্তির দেশব্যাপী গণভোটে হ্যাঁ ক্যাম্পেইনের অংশ হিসাবে গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে গোপালগঞ্জ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকাতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেন। এসময় তার সাধারণ মানুষকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপকতা উল্লেখ করেন এবং গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য আহ্বান করেন।
জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ রিকশাওয়ালা থেকে ছাত্র, হুজুর থেকে লিবারেল সবার কাছে গণভোটের দাওয়াত পৌঁছে দেয়। তারা লিফলেট বিতরণের সময় বলেন, রাষ্ট্রটা আসলে আমাদের সকলের সংস্কারটাও আমাদের সকলের।