
এ জেড আমিনুজ্জামান রিপন :

মো. রিপন মোল্লা, গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিং নং- বি, ১৯৪৭ আসন্ন ত্রী-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল সদস্যদের কাছে দোয়া প্রর্থনা ও সমর্থন কামনা করেন। সেই সাথে তিনি শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।
গোপালগঞ্জের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে মো. রিপন মোল্লার অঙ্গীকার সমুহ নিন্মে ব্যক্ত করা হল :
“দূর্নীতিমুক্ত শ্রমিক ইউনিয়ন গড়াবো” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে বিগত দিনে মৃত্যুকালিন ভাতা ৫০০০০ হাজার টাকা দেওয়া হতো। আমি আপনাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলে মৃত্যুকালিন ভাতা ১ লক্ষ টাকা করে দেবো।
শ্রমিক অধিকার রক্ষা : চাকা ঘুরলে পেট চলে, আর সেই চাকা সচল রাখতে শ্রমিকদের নায্য অধিকার ও মজুরি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
চাঁদাবাজি ও হয়রানি মুক্ত ইউনিয়ন : সাধারণ শ্রমিকদের কষ্টার্জিত অর্থ রক্ষায় এবং ইউনিয়নকে সকল প্রকার অন্যায় ও হয়রানি থেকে মুক্ত রাখতে আমি আপসহীন।
বিপদ-আপদে পাশে থাকা : দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসনে এবং যে কোনো আইনি সমস্যায় আমি আপনাদের সহায় মতো পাশে থাকব।
কল্যাণ তহবিল গঠন : সাধারণ শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা নিশ্চিত করতে একটি স্বচ্ছ ‘শ্রমিক কল্যাণ তহবিল’ গঠন করবো।
মো. রিপন মোল্লা বর্তমানে সদস্য সচিব, গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দল, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সাবেক লাইন সেক্রেটারি গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন।